অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে হ্যাটট্রিক করেছিলেন ফারিহা ইসলাম তৃষ্ণা। টানা তিন বলে অস্ট্রেলিয়া এলিসে পেরি, সোফি মলিনেক্স ও বেথ মুনিকে ফিরিয়ে দিয়েছিলেন। ৪ ওভারে ১ মেডেনসহ ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৪ উইকেট। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচটি হেরেছিল বাংলাদেশ; খুইয়েছিল সিরিজ।
অস্ট্রেলিয়ার জয়ে ফারিয়ার সেই কৃতিত্ব ম্লান হয়ে গেলেও সেদিনের সেই দুর্দান্ত বোলিংয়ের সুফল বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই পেসার পেলেন আইসিসি র্যাঙ্কিংয়ে। গতকাল মেয়েদের টি-টোয়েন্টির বোলিংয়ের হালনাগাদ র্যাঙ্কিংয়ের বড় লাফ দিয়েছেন তিন। ৪৮ ধাপ উত্তরণে উঠে এসেছেন ৮৭ নম্বরে।
শুধু ফারিয়ারই নয়, র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের আরও দুই বোলার রাবেয়া খান ও নাহিদা আক্তারেরও। ৫ ধাপ উত্তরণে ১৬তম অবস্থানে উঠে এসেছেন রাবেয়া। ২ ধাপ উত্তরণে ২৪তম নাহিদা।
মেয়েদের টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছেন ইংল্যান্ডের সোফি একলেস্টন।

বিশ্বকাপের অভিষেক ম্যাচে দুই গোল করে রাতারাতি তারকা বনে গেছেন ফোলারিন বালোগান। প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের ব্যবধানে পাওয়া যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক ছিলেন তিনি। বর্তমানে যিনি আমেরিকান, তাঁকে ইংলিশ বললেও ভুল হয় না, আবার নাইজেরিয়ানও বলা যায়।
২ মিনিট আগে
বিশ্বকাপের মঞ্চে শনিবার রাতে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘সি’ গ্রুপের এই ম্যাচে মাঠে নামার আগে দুই দলের সামনে রয়েছে সম্পূর্ণ ভিন্ন দুটি পরিসংখ্যান। যেখানে ব্রাজিল বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে প্রায় এক শতাব্দী ধরে অপরাজিত, সেখানে মরক্কো এখনো বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের স্বাদ পায়নি।
৮ মিনিট আগে
প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। যিনি আর্জেন্টিনার কাছে অচেনা কেউ নন। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ের ম্যাচেও রেফারি হিসেবে মূল দায়িত্বে ছিলেন তিনি।
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ মানে মাঠের লড়াইয়ের পাশাপাশি নানা প্রযুক্তিগত উদ্ভাবন নিয়েও আলোচনা। এবারের বিশ্বকাপেও তেমনই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে টুর্নামেন্টের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রাইওন্ডা’। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপের জন্য তৈরি করা এই বলকে ফুটবল ইতিহাসের অন্যতম...
১ ঘণ্টা আগে