আজ থেকে শুরু উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ আট পর্ব। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগের সব ভেন্যুতেই হামলার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। এই হুমকির পর পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তা জোরদারের ঘোষণা দিয়েছে ফ্রান্স।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় প্যারিসে হওয়ার কথা। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্দ দার্মানিন আজ পিএসজি-বার্সেলোনা ম্যাচের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানান। তিনি বলেন, ‘সকালে পুলিশের সঙ্গে আমি কথা বলেছি। যাদের সঙ্গে কথা বলেছি, তারা নিরাপত্তাব্যবস্থা অনেক জোরদার করেছে।’
আইএসের বার্তা প্রচারকারী সংগঠন আল-আজাইম চ্যাম্পিয়নস লিগে হামলার হুমকির বিষয়টি আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়। আইএসের পক্ষ থেকে পোস্টারের মতো একটি ছবি প্রকাশ করে তারা। যেখানে কালো পোশাক পরে একে-৪৭ রাইফেল নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তার সামনে বিশাল স্টেডিয়াম আর পেছনে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের চার ভেন্যুর নাম—এমিরেটস স্টেডিয়াম, পার্ক দে প্রিন্সেস, মেত্রোপলিতানো অ্যারেনা ও সান্তিয়াগো বার্নাব্যু। ছবিটির ওপরে ক্যাপশনে লেখা, ‘সবাইকে হত্যা করো।’

এবারের আইপিএলে এমনিতেই তথৈবচ অবস্থা কলকাতা নাইট রাইডার্সের। দশ দলের মধ্যে একেবারে পয়েন্ট টেবিলের তলানিতে। আজ লক্ষ্ণৌর শ্রী অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিল কলকাতা।
৫ ঘণ্টা আগে
প্রায় ৫০ বছরের অপেক্ষা ফুরোল কুমিল্লার। জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে ৪৯ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা।
৫ ঘণ্টা আগে
ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচ জিতেও সিরিজটা নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড। প্রত্যাবর্তনের গল্প লিখে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের আশা, এবার জমজমাট লড়াই হবে।
৭ ঘণ্টা আগে
নিউজিল্যান্ড সিরিজ শেষেই লাল বলের ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ। চমক রেখে এবার দল দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগে