
রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন দিয়ে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য বিভাগে দুটি প্রতিবেদন দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবিরের কাছে প্রতিবেদন দুটি দেওয়া হয়।
প্রতিবেদনের কথা নিশ্চিত করে আনোয়ারুল কবির বলেন, ‘সেখানে তারা ধারণা থেকে আইভি স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছে। ওই স্যালাইন পরীক্ষার জন্য ঢাকায় ঔষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখনই কোম্পানির নামটা বলে ব্যবসায়িক ক্ষতি করতে চাচ্ছি না। পরীক্ষার রিপোর্টে যদি দেখি স্যালাইনেরই সমস্যা, তাহলে কোম্পানির সঙ্গে কথা বলব। আর স্যালাইনের সমস্যা না হলে আমাদের আরও অনুসন্ধান করতে হবে।’
প্রতিবেদন অনুযায়ী, রাজশাহীর দুর্গাপুরের প্রসূতি আসমা খাতুনকে (৩৮) ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ১৯ মার্চ। সেদিনই স্যালাইন দেওয়া হয়েছিল। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই মারা যান তিনি। আর নওগাঁর নিয়ামতপুরের প্রসূতি শারমিন খাতুনকে (৩৫) ভর্তি করা হয়েছিল ১৬ মার্চ। একই লক্ষণ নিয়ে ২৫ মার্চ তিনি মারা যান। আরবী খাতুন (১৯) নামের এক প্রসূতিরও একই ধরনের সমস্যা হয়েছিল। তবে তিনি চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এ ঘটনায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। কমিটির প্রধান ডা. আবু বকর সিদ্দিকী বলেন, ‘আমাদের তদন্ত এখনো শেষ হয়নি। আশা করি, সোমবার (আগামীকাল) আমরা কাজ শেষ করতে পারব। তারপর প্রতিবেদন দেওয়া হবে।’
বিষয়টি স্বাস্থ্য বিভাগকে অবহিত না করার কারণ জানতে চাইলে আবু বকর সিদ্দিকী বলেন, ‘প্রসূতিরা আমাদের এখানে ভর্তি হলেও পরে মারা গেছেন রামেক হাসপাতালে। তাই রামেক হাসপাতাল প্রতিবেদন দেবে ভেবে হয়তো এখান থেকে কিছু জানানো হয়নি।’
রামেক হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আসমা ও শারমিন আমাদের আইসিইউতে আসেনি। সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছিল হয়তো। তবে সিজারের পর কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া রোগী প্রায়ই আমাদের আইসিইউতে আসে। এখনো এ রকম একজন রোগী কিডনি ওয়ার্ডে ভর্তি আছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিস্থিতির সৃষ্টি হয়।
৩০ মিনিট আগে
চট্টগ্রাম সিটি কলেজে ‘গুপ্ত’ লেখায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেয়াললিখন কর্মসূচি পালন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বুধবার ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে এই কর্মসূচি পালন করেন তাঁরা।
৩৪ মিনিট আগে
কক্সবাজারে রামু উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে একটি জিপ গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে রুস্তম আলী (৪০) নামের এক ইউপি সদস্যকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়ির চালক এবং এক যাত্রীর কাছ থেকে মোবাইল ফোন ও টাকা লুটের পর তাঁদের মারধর করে ছেড়ে দেওয়া হয়। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার ঈদগড় ইউনিয়নের পানেরছড়া...
৩৯ মিনিট আগে
কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর নয়ন দাশ (৩৫) নামের স্থানীয় একটি মন্দিরের সেবায়েতের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইলের পাহাড়ি এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। নয়ন দাশ খুরুশকুল ইউনিয়নের পূর্ব হামজার ডেইল এলাকার পুলিশ্
১ ঘণ্টা আগে