
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ায় আদায় করলে পরিবহন মালিককে কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। এ ছাড়া ঈদুল ফিতরে পরিবহন থেকে কোনো ধরনের চাঁদাবাজি ও ঘরমুখী মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ারি দেন।
ফরিদপুরের ভাঙ্গায় ধান গবেষণা কেন্দ্রের হলরুমে আজ বৃহস্পতিবার জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪-এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব বলেন, কোনো অবস্থাতেই কোনো জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এ ছাড়া সড়কে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন। সিগন্যাল ভঙ্গ করে কোনো গাড়ি সড়কে চলতে পারবে না। কোথাও কোনো ধরনের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন সচিব।
সচিব বলেন, ‘ঈদযাত্রায় অতিরিক্ত গতিতে গাড়ি চালালে, অতিরিক্ত যাত্রী নিলে, অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক জরিমানা করতে হবে। কমপক্ষে এক লাখ টাকা জরিমানা করতে হবে। এ জন্য আলাদা ম্যাজিস্ট্রেট নিযুক্ত থাকবে।’
মহাসড়কের পাশে ফুটপাতে কোনো বাজার থাকবে না। আর হাইওয়ে সড়কে কোনোভাবেই কোনো থ্রি হুইলার চলবে না।
এক্সপ্রেসওয়ে ও মহাসড়কের পাশে র্যাকার ও অ্যাম্বুলেন্স রাখার নির্দেশনা দিয়ে সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল সার্জন তিনটি অ্যাম্বুলেন্স সব সময় হাইওয়ের পাশে রাখবেন। আমরা কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। আমাদের সকলের দায়িত্ব তাদের বাঁচিয়ে রাখা। এই মৃত্যুর দায়বদ্ধতার জন্য এখন আমাদের বিরুদ্ধেও মামলা হতে পারে। সেই সময় আসছে সামনে।’
এ সময় তিনি সড়ক দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ৫ লাখ টাকা, অঙ্গহানি হলে ৩ লাখ টাকা ও গুরুতর আহতকে ১ লাখ টাকা জরিমানা দিতে হয় উল্লেখ করে বলেন, ‘আমরা এই ক্ষতিপূরণ আদায়ে তেমন আবেদন পাই না।’
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষকে দুর্ঘটনায় জড়িত পরিবহন মালিকের পক্ষ থেকে এই জরিমানা পরিশোধ করতে হবে।
সভায় বক্তব্য অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানসহ অনেকে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২১ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩১ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে