
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে চোরাই পথে আসা প্রায় ৪২ লাখ ১১ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার শশীদল রেলস্টেশন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জ্যোতি। এ সময় বিজিবির শশীদল বিওপির ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।
বিজিবির শশীদল বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ফারুক কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারত থেকে চোরাই পথে আসা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৪২ লাখ ১১ হাজার টাকা।’
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে শশীদল রেলস্টেশনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে চোরাই পথে আসা ভারতীয় স্কিন শাইন ক্রিম ১৩ কার্টন, নেহা মেহেদী ১৫ কার্টন, ফেন্সি বাজি ২ কার্টন, ডাবর আমলা তেল ২৩ কার্টন, বাজি এক বস্তা ও মেহেদী দুই বস্তা জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল বিজিবির হেফাজতে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘শশীদল রেলস্টেশনে ট্রেন এলেই চোরাই পণ্যের বস্তা মাথায় ছুটে যায় চোরাচালানকারীর দল। তারা ট্রেনে চোরাই পণ্য তুলে দেয়। এ বিষয়ে আগে থেকে তথ্য পেয়ে ঝটিকা অভিযান চালানো হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।’

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে আজ সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। ঘিওর থানা-পুলিশ ও মামলা সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ভুক্তভোগী নারী অভিযুক্ত ব্যক্তির প্রতিবেশী।
৭ মিনিট আগে
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. নাজিম উদ্দিন (৫০) নামের পুলিশের এক সার্জেন্টকে (সাময়িক বরখাস্ত) এক বছরের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এই রায় ঘোষণা করেন।
১০ মিনিট আগে
মাদারীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে একটি বেকারির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা...
২৭ মিনিট আগে
চাকরি ও ব্যবসায়িক অংশীদারত্বের প্রলোভন দেখিয়ে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে