খুলনার রূপসা এলাকার একটি পাটকলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতরে কোনো খবর এখনো পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমরে দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই।’ তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১ টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।’
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, ‘৩ নম্বর গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।’
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন, ৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

হবিগঞ্জের বাহুবলে গ্রামের রাস্তা নিয়ে বিরোধের জেরে জোড়া খুনের মামলায় পলাতক পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হিলালপুর গ্রামের মৃত হিরা মিয়ার ছেলে সবুজ মিয়া, তাঁর ছেলে আবু সুফিয়ান, একই গ্রামের আব্দুল মালিকের ছেলে রুবেল মিয়া, মৃত চান্দু মিয়ার ছেলে সামছু মিয়া...
৮ মিনিট আগে
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ে নৌকা থেকে পড়ে যান বাবা-ছেলে। বাবা হবি প্রামাণিক প্রাণে বাঁচলেও দুই ঘণ্টা পর ছেলে সোদু ইসলাম (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।
২৭ মিনিট আগে
দিনভর কাঠ কাটা, কাঠে নকশা করা, নানা ধরনের আসবাবপত্র তৈরি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফেরা। স্ত্রী-সন্তান, পরিবার ও পেশাগত দায়িত্ব সামলানোর পরও পড়াশোনায় ফেরার স্বপ্ন তাঁকে কেবলই তাড়িয়ে বেড়াত। সেই স্বপ্ন পূরণে ৪৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন ...
৩১ মিনিট আগে
দাদিকে হত্যার দায়ে মো. খলিল মোড়ল ওরফে ইরফানকে (২১) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে