
২০২৪ আইপিএল বেশ ভালোই যাচ্ছে মোস্তাফিজুর রহমানের। এবার তিনি আইপিএল খেলতে বিসিবি থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন পুরো এপ্রিল পর্যন্ত খেলার। তাতে তাঁর চেন্নাইয়ের হয়ে অনায়াসে ৯টি ম্যাচ খেলার সুযোগ ছিল। হঠাৎই ফিজকে আজ রাতেই ফিরতে হচ্ছে ঢাকায়।
এখনো পর্যন্ত সর্বোচ্চ ৭ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ নিজের দখলে রাখা মোস্তাফিজ ঢাকায় ফিরছেন আসলে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রক্রিয়া শেষ করতে। বিসিবি সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা সম্ভাব্য সব ক্রিকেটারকে আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের দূতাবাসে যেতে হবে বায়োমেট্রিকের কাজ সারতে। ভিসাপ্রক্রিয়া সারতেই মোস্তাফিজ রাতে ঢাকায় ফিরেছেন।
বৃহস্পতিবারের পর ভিসাপ্রক্রিয়ার আরও কিছু কাজ থাকবে, যেটি হতে পারে রোববার ও সোমবারে। সে হিসেবে ৫ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচ হয়তো খেলা হবে না মোস্তাফিজের। এমনকি হাতছাড়া হতে পারে ৮ এপ্রিল চেন্নাইয়ে হতে যাওয়া কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটিও। আর যদি ঈদের ছুটিতে পড়ে যায় ভিসাপ্রক্রিয়ার কাজ, তাহলে আরও ম্যাচ মিস হতে পারে তাঁর।
ভিসাপ্রক্রিয়া শেষে আবারও আইপিএলে ফিরে যাওয়ার কথা মোস্তাফিজের। কাল চট্টগ্রাম টেস্ট শেষে পুরো দলেরই ভিসাপ্রক্রিয়া শুরু করবে বিসিবি।

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটা
৪০ মিনিট আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানরা বিদায় নিলেও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল।
৪১ মিনিট আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড দল। কারণ, কিউই দলের বেশির ভাগ ক্রিকেটারই অচেনা। এমনকি জানুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডের একাদশের আট ক্রিকেটারকে বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি। সফরকারীদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি।
১ ঘণ্টা আগে
সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে যে পাকিস্তান-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুই পক্ষ একটি ডেভেলপমেন্ট প্রোগামের মাধ্যমে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তা ছাড়া পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করতে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামোর ব্য
২ ঘণ্টা আগে