
ফুটবল উন্নয়নের অংশ হিসেবে পাকিস্তান-আর্জেন্টিনা প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক আলোচনা শুরু হয়েছে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রচারিত খবরে জানা গেছে। জিও সুপার গতকাল সূত্রের বরাতে জানিয়েছে, পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ) ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তাদের মধ্যে একটি অনলাইন বৈঠক হয়েছে। যদি প্রস্তাবিত প্রীতি ম্যাচটি (আর্জেন্টিনা-পাকিস্তান) চূড়ান্ত হয়, সেক্ষেত্রে ম্যাচটি ফুটবল বিশ্বকাপের পর হতে পারে বলে পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
আর্জেন্টিনায় পাকিস্তানি দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে কোচিংয়ের মানোন্নয়ন, টেকনিক্যাল ট্রেনিং প্রোগ্রাম ও একটি সম্ভাব্য প্রীতি ম্যাচসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। রাষ্ট্রদূত হাসান আফজাল খান সভাপতিত্ব করেছেন। পিএফএফ প্রেসিডেন্ট সৈয়দ মহসিন গিলানি, এএফএর বিপণন পরিচালক ফ্রান্সিস্কো লেমিসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে যে পাকিস্তান-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুই পক্ষ একটি ডেভেলপমেন্ট প্রোগামের মাধ্যমে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তা ছাড়া পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করতে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামোর ব্যাপারে খোঁজ করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানোর আগে দুই ফেডারেশনই বিভিন্ন লজিস্টিক এবং কারিগরি ব্যাপারে কাজ চালিয়ে নিতে চাচ্ছে।

আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিয়েছেন লিওনেল মেসি। বুধবার ভোরে বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষবারের মতো আলবিসেলেস্তেদের জার্সি পরবেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার আগে সোমবার এজেইজায় দলের অনুশীলনে যোগ দিয়ে নিজের বিদায়ী ম্যাচের প্রস্তুতি শুরু করেছেন তারকা ফরোয়ার্ড।
২৫ মিনিট আগে
ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
২ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
২ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২ ঘণ্টা আগে