
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটার।
এবারের পিএসএলে নবাগত রাওয়ালপিন্ডিজের অধিনায়ক রিজওয়ান ব্যর্থ সব দিক থেকেই। সাত ম্যাচের সাতটিতে হেরে আগেভাগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে রাওয়ালপিন্ডিজ। যার মধ্যে গতকাল লাহোর কালান্দার্সের কাছে ৩২ রানে হেরেছে রিজওয়ানের দল। এই সাত ম্যাচ মিলিয়ে রিজওয়ান ১৫.২৮ গড় ও ১১৬.৩ স্ট্রাইকরেটে করেছেন ১০৭ রান। সর্বোচ্চ ৪১ রান করেছেন তিনি। নিজেকে প্রমাণের টুর্নামেন্ট থাকলেও রিজওয়ান এবারের পিএসএলে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি।
লাহোরের কাছে গত রাতে হারের পর রিজওয়ানের টি-টোয়েন্টি থেকে অবসরের প্রশ্ন উঠেছে। এমন অবস্থায় সংবাদ সম্মেলনে তিনি যা উত্তর দিয়েছেন, তাতে বেশ বিরক্তিই ফুটে উঠেছে। পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘বিগ ব্যাশে খেলার সময় যখন দল নির্বাচন হচ্ছিল, আমি পরিষ্কার বলেছিলাম আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নই। আমার পারফরম্যান্স সেরকম নয়। কিন্তু আমি সেই একই ব্যক্তি, যাকে নিয়ে আপনারা একসময় বলেছিলেন যে আমি ছক্কা মারতে পারি না।’
২০২১ সালে টি-টোয়েন্টিতে রিজওয়ানের সময় কেটেছিল স্বপ্নের মতো। পাকিস্তানকে সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে তুলতে তিনি অসামান্য অবদান রেখেছিলেন। অথচ এই রিজওয়ান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন ব্রাত্য। সবশেষ ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে খেলেছিলেন তিনি। রিজওয়ান অবশ্য আশা ছাড়ছেন না। গতকাল লাহোরের কাছে হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি সৎ থাকতে চাই। আমরাও তো মানুষ। আমি নিজেই আপনাদের বলছি যে আমি ভুল করেছি। কিন্তু তার মানে এই নয় যে আমি মনোবল হারিয়ে ফেলেছি বা আশা ছেড়ে ঘরে বসে থাকব কিংবা অবসর নেব। আমার মধ্যে ক্ষমতা থাকলে আমি নিশ্চয়ই সুযোগ পাব। আর যদি সেটা না হয়, তবে আমি অধিনায়কদের বলেছি আমার পরিবর্তে অন্য কাউকে নিতে।’
পাকিস্তানের হয়ে ১০৬ টি-টোয়েন্টিতে করেছেন ৪৭.১৭ স্ট্রাইকরেটে করেছেন ৩৪১৪ রান। একটি সেঞ্চুরিও করেছেন। তবে ১২৫.৩৭ স্ট্রাইকরেট নিয়ে চলছে সমালোচনা। কারণ, বর্তমান টি-টোয়েন্টির সঙ্গে এটা মোটেও মানানসই নয়। টি-টোয়েন্টিতে না হলেও টেস্ট বা ওয়ানডে নিয়মিত পাকিস্তানের হয়ে খেলে যাচ্ছেন প্রাক্তন অধিনায়ক। মার্চে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে মিলে করেছেন ৫৮ রান। দুই মাস পর ফের বাংলাদেশে আসছেন রিজওয়ান। শান মাসুদকে অধিনায়ক করে গতকাল বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চার নতুন ক্রিকেটারের সঙ্গে বাবর আজম-রিজওয়ানের মতো অভিজ্ঞরাও আছেন এই দলে।

এবারও আইপিএল, পিএসএল চলছে একই সঙ্গে। পিএসএল ছেড়ে তাই কয়েক জন ক্রিকেটারের আইপিএলে চলে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাঁদেরই একজন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের এই পেসারের বিরুদ্ধে তাই কড়া পদক্ষেপ নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। এবার তিনি মুখ খুলেছেন।
১৪ মিনিট আগে
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন লোলিত মোদি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা দাবি করেছেন, আগামী তিন বছরের মধ্যেই বন্ধ হয়ে যাবে এই টুর্নামেন্ট। এবার মোদির মন্তব্যের পাল্টা জবাব দিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন
৪৪ মিনিট আগে
একই সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ হবে কাল। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশের ছেলেদের দল। আর রাজশাহীতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। এর আগে বিভিন্ন ম্যাচ হলেও প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ দিয়ে।
১ ঘণ্টা আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানরা বিদায় নিলেও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল।
২ ঘণ্টা আগে