খাগড়াছড়ির রামগড়ে বালুর গর্তে জমে থাকা পানিতে ডুবে শহিদুল ইসলাম ফরহাদ (১১) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রামগড় পৌরসভার বাগান টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ পূর্ব বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও পৌরসভার আবুল বশরের ছেলে।
মৃত ছাত্রের প্রতিবেশী জয়নাল আবদীন জানান, দীর্ঘদিন ধরে ওই স্থানে বালু তোলায় গভীর গর্ত সৃষ্টি হয়। সম্প্রতি বৃষ্টিতে গর্তে পানি জমে। ঘটনাস্থলে কয়েকজন শিশু খেলা করছিল একপর্যায়ে ইমন নামে এক শিশু পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে ফরহাদ এগিয়ে গেলে পানির নিচে সেও তলিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ফরহাদকে উদ্ধার করে রামগড় হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহ আবরার বলেন, মৃত অবস্থায় ফরহাদকে হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরপরই স্বজনেরা মরদেহ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।
বালু তোলায় গর্ত সৃষ্টির বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানান, আমরা এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তবে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
১ ঘণ্টা আগে
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গুলশান সোসাইটির আয়োজনে গুলশান-২ এলাকার লেকপার্কে মঙ্গলবার বিকেলে শুরু হয়েছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। পরম্পরা সংগীত একাডেমির পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধায় দেশবরেণ্য শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা পরিবেশন করেন রবীন্দ্র সংগীত।
১১ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। আজ মঙ্গলবার দুপুরে র্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
১১ ঘণ্টা আগে