
সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ইউক্রেনীয় তরুণী দারিয়া কোতসারেনকো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন কিছুদিন আগেই। তবে ইসলাম ধর্ম গ্রহণের অল্প সময় পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় ২৯ বছরের এই তরুণীর। মৃত্যুর পর তাঁর জানাজায় উপস্থিত হয়েছিলেন হাজারো মানুষ। যার অধিকাংশই দারিয়াকে চেনেন না। কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যাপারে শুনে জানাজায় হাজির হয়েছিলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ মার্চ অর্থাৎ ১৫ রমজান ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে গত ২৯ মার্চ অর্থাৎ শুক্রবার তিনি মারা যান। তিনি আরব আমিরাতের দুবাইয়ে একা থাকতেন।
স্থানীয় ইমাম ও ইসলামি কনটেন্ট ক্রিয়েটর ফারিস আল-হাম্মাদি জানিয়েছেন, দারিয়া প্রথম দুবাইয়ে আসেন ৩ বছর আগে। সে সময়ই তিনি স্থানীয় সংস্কৃতি ও ইসলাম ধর্ম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরে এই বিষয়ে তিনি বিস্তর পড়ালেখা করেন এবং স্থানীয় আলেমদের কাছে নানা বিষয়ে জানতে চান। দীর্ঘদিন ধরে তিনি ইসলামের বিষয়ে গভীর জ্ঞানার্জনের চেষ্টা চালান।
দারিয়ার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ফারিস আল-হাম্মাদি বলেন, ‘ইসলাম গ্রহণের আগেও দারিয়া বিনয়ের জন্য পরিচিত ছিলেন। তিনি একটি নৈতিক জীবনযাপন করতেন। তাঁর কোনো হারাম সম্পর্ক ছিল না ও তিনি সব সময় শালীন পোশাক পরতেন। তিনি অ্যালকোহল ও অন্যান্য নিষিদ্ধ কার্যকলাপ থেকেও বিরত ছিলেন।’
ফারিস আল-হাম্মাদি জানান, ইমাম দারিয়ার প্রশংসা করে আরও বলেছেন, তাঁর ইসলাম গ্রহণ ও এর নীতির প্রতি আনুগত্য ছিল প্রশংসনীয়। সব মিলিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে দারিয়া দুবাইয়ের লোকজনের মধ্যে বেশ পরিচিত হয়ে উঠেছিলেন।
দুবাইয়ে দারিয়ার কোনো আত্মীয়স্বজন বা পরিবার পরিজন ছিল না। তবে তারপরও তাঁর জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিলেন। গত শুক্রবারই তাঁকে দুবাইয়ের আল-কুবাইস কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে ধর্ম-নির্বিশেষে শোক প্রকাশ করেছেন অনেকে।
ফারিস আল-হাম্মাদিই দারিয়াকে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে যাবতীয় সহযোগিতা করেন। এক ভিডিওতে তিনি জানিয়েছেন, দারিয়া ইসলাম ধর্মের বিষয়ে যেসব জ্ঞান অর্জন করেছেন তিনি তার ওপর দৃঢ় ও অবিচল ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত।

ভারত–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গত মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে, জাহাজটির প্রপালশন অর্থাৎ, ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নৌবাহিনী এক বিবৃতিতে ঘটনাটিকে জাহাজের বৈদ্যুতিক ব্যবস্থায়...
৪৪ মিনিট আগে
মাত্র এক দিনের মধ্যে ইসরায়েলে ৬ হাজার ৫০০ টন অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে পৌঁছেছে। এর সব কটি এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর, অর্থাৎ মাত্র দুই মাসে ইসরায়েলে ১ লাখ ১৫ হাজার টনের বেশি অস্ত্র-গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
এপস্টেইনের এই তথাকথিত মসজিদটির স্থাপত্যও ছিল রহস্যময়। তিনি উজবেকিস্তান থেকে মসজিদের টাইলস আনিয়েছিলেন এবং সিরিয়ার ১৫শ শতাব্দীর ‘ইয়ালবুঘা হাম্মাম’ বা স্নানাগারের আদলে সোনালি গম্বুজ তৈরি করেছিলেন।
৩ ঘণ্টা আগে
অ্যাডমিরাল এরকুমেন্ত তাতলোইগুর এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, জাহাজটির হুল বা মূল কাঠামোর নির্মাণকাজ ঘোষিত সময়সূচির প্রায় এক বছর আগেই শেষ হবে। দেশটির ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধজাহাজটি প্রায় ৬০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন হবে এবং এর দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার।
৪ ঘণ্টা আগে