চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৪ আইপিএলে দুর্দান্ত শুরু করেন মোস্তাফিজুর রহমান। নিয়মিত উইকেট তো রয়েছেই, পাশাপাশি ইকোনমিটাও দারুণ। সেই ফিজ হঠাৎ করেই খেই হারিয়েছেন। ব্যাটারদের কাছে বেধড়ক পিটুনি খেয়ে বোলিংয়ে প্রায় ‘ফিফটি’ পূর্ণ করে ফেলেছেন।
এবারের আইপিএলে ফিজ প্রথম দুই ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। দুটি ম্যাচই খেলেছেন চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। যার মধ্যে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে নেন ৪ উইকেট। আইপিএল ক্যারিয়ারের সেরা বোলিংয়ে উইকেটের ফিফটি পূর্ণ করেন। গুজরাট টাইটানসের বিপক্ষে শেষের দিকে বোলিংয়ে নেন ২ উইকেট। সেই ফিজ কাল ভেন্যু বদলাতেই বদলে গেলেন নিজেও। বিশাখাপত্তনমে তাঁর সাবেক ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খরুচে বোলিং করেছেন। ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১ উইকেট। ইকোনমি ৭.৩৭ থেকে সেটা ৯-এর কাছাকাছি চলে গেছে। তবু সর্বোচ্চ উইকেটশিকারীর ‘পার্পল ক্যাপ’ বাংলাদেশের বাঁহাতি পেসার ধরে রেখেছেন।
দিনের প্রথম ম্যাচে গতকাল ফিজকে ছুঁয়ে ফেলেন মোহিত শর্মা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ২৫ রানে ৩ উইকেট নেন মোহিত। তাঁর নামের পাশে যোগ হয় ৬ উইকেট। একই দিন দিল্লির বিপক্ষে রাতে প্রথম পাওয়ারপ্লেতেই বোলিংয়ে আসেন ফিজ। পঞ্চম ওভারে খরচ করেন ১৮ রান। ৪টি বাউন্ডারি হজম করেছেন, যার মধ্যে ডেভিড ওয়ার্নার একাই মেরেছেন ৩ চার। বেধড়ক পিটুনি খাওয়া ফিজের জন্য গত রাতটা ‘রোলার কোস্টারে’ চড়ার মতোই ছিল। দশম ওভারে বোলিংয়ে এসে তুলে নেন ওয়ার্নারের উইকেট। যেখানে এবারের আইপিএলে তাঁর (প্রতিদ্বন্দ্বী) মাথিসা পাতিরানার কৃতিত্বই বেশি। ওভারের তৃতীয় বলে ওয়ার্নার রিভার্স স্কুপ করতে গেলে বাজপাখির মতো ছো মেরে ক্যাচ ধরেন পাতিরানা। এই উইকেট নিয়ে সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছান ফিজ। ওভারে ফিজ খরচ করেন মাত্র ৪ রান।
অন্যান্য ম্যাচে বাজে বোলিংয়ের পর ঘুরে দাড়ালেও ফিজ গতকাল সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ১৮ ও ২০ তম ওভার—শেষের দিকে ২ ওভারে খরচ করেন ২৫ রান। তাঁর (ফিজ) প্রতিদ্বন্দ্বী পাতিরানাও গতকাল ১৭তম ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। তবে অন্যান্য ওভারগুলো নিয়ন্ত্রিত বোলিং করেন লঙ্কান এই পেসার। ৪ ওভারে ৩১ রানে নেন ৩ উইকেট।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি দল
মোস্তাফিজুর রহমান ৭ ৮.৮৩ চেন্নাই সুপার কিংস
মোহিত শর্মা ৬ ৭.৭৫ গুজরাট টাইটানস
খলিল আহমেদ ৫ ৭.৩৩ দিল্লি ক্যাপিটালস
হারশিত রানা ৫ ৯.০০ কলকাতা নাইট রাইডার্স
মাথিসা পাতিরানা ৩ ৭.৫০ চেন্নাই সুপার কিংস
*৩১ মার্চ চেন্নাই সুপার কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। বিগ ব্যাশ লিগেও ছিলেন না ছন্দে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তাঁর দল রাওয়ালপিন্ডিজ যেমন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে, তিনিও রান করতে ভুলে গেছেন। টি-টোয়েন্টিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে যখন চলছে নানা আলাপ-আলোচনা, তখন বোমা ফাটিয়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটা
৪০ মিনিট আগে
আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানরা বিদায় নিলেও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল।
৪১ মিনিট আগে
বাংলাদেশ সিরিজের দল ঘোষণার পরই আলোচনায় নিউজিল্যান্ড দল। কারণ, কিউই দলের বেশির ভাগ ক্রিকেটারই অচেনা। এমনকি জানুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ ওয়ানডের একাদশের আট ক্রিকেটারকে বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি। সফরকারীদের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি।
১ ঘণ্টা আগে
সূত্রগুলো জোর দিয়ে জানিয়েছে যে পাকিস্তান-আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুই পক্ষ একটি ডেভেলপমেন্ট প্রোগামের মাধ্যমে আর্জেন্টাইন কোচদের পাকিস্তান সফরের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। তা ছাড়া পাকিস্তানের ফুটবল কাঠামোকে শক্তিশালী করতে একটি বিস্তৃত কারিগরি সহযোগিতা কাঠামোর ব্য
২ ঘণ্টা আগে