ছাত্র রাজনীতি নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যেসব ঘটনা ঘটছে তা পর্যবেক্ষণ করছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ‘বুয়েটে ছাত্র আন্দোলনের নামে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের তৎপরতা রয়েছে কি-না তা পর্যবেক্ষণ করছে ডিবি।’
আজ রোববার দুপুরে রাজধানীর মিন্টু রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের টিম আছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ এ আন্দোলন সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।
গতকাল শনিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানান, বুয়েটে কোনো জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে কার্যক্রম পরিচালনা করলে তা তদন্ত করা হবে।
বুয়েটের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছুদিন আগেও অনেকে অভিযোগ করেছিলেন—কিছু জঙ্গিবাদী গোষ্ঠী গোপনে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। এমন একটি আলোচনা-সমালোচনা ছিল। সে বিষয়ে আমরা আরও গভীরভাবে তদন্ত করব।’

রাজধানীর হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়ককে চার লেনের নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পে জমি অধিগ্রহণ করা হলেও শেষমেশ প্রকল্পটির বাস্তবায়ন আপাতত হচ্ছে না। চীনা বিনিয়োগকারীর সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বিরোধ না মেটায় চুক্তি বাতিল হওয়ার পথে।
১৭ মিনিট আগে
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
৫ ঘণ্টা আগে
কিশোরগঞ্জে গত ৬ বছর ৮ মাসে দেড় হাজার ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জন এইচআইভি রোগী শনাক্তের দাবি করেছে বেসরকারি সংস্থা বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এর মধ্যে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৮ মাসেই ৯ জন রোগী শনাক্ত করা হয়। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে...
৫ ঘণ্টা আগে
রাজশাহীর পবা উপজেলার বায়া থেকে তানোর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার সড়ক। সংস্কারের পরও এই সড়কের কিছু কিছু এলাকা খানাখন্দে ভরে যেত। তাই এবার ওই সব স্থানে আরসিসি ঢালাই দেওয়া হয়। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই সড়কটিতে ফাটল (স্ল্যাবে ক্র্যাক) দেখা দিয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
৬ ঘণ্টা আগে