কবর জিয়ারতের সময় জামালপুরে ওয়াহিদুল করিম খান তন্ময় নামে সাবেক ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার পৌর কবরস্থানে এই ঘটনা ঘটে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
এ ঘটনায় শহরে বিক্ষোভ মিছিল করেছে আহত তন্ময়ের সমর্থক ও স্বজনেরা। এ সময় তারা পৌর মেয়র ছানুর বিপক্ষে স্লোগান দেন এবং দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আহত তন্ময় বলেন, ‘শুক্রবার জুম্মার নামাজের পর পৌর কবরস্থানে আমার বাবার কবর জিয়ারত করতে যাই। জিয়ারত শেষে ফেরার সময় কবরস্থানের গেটে দেশীয় অস্ত্র নিয়ে পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুর ঘনিষ্ঠ আল আমিন, জনি ও রুবেলসহ ১০ থেকে ১৫ জন আমার ওপর হামলা করে। একপর্যায়ে আমি কবরস্থানের ভেতরে গেলে লোকজন ও জেলা যুবলীগের সাবেক সম্পাদক নাঈম রহমান আমাকে উদ্ধার করে। পরে আমি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেই।’
তিনি আরও বলেন-‘বৃহস্পতিবার রাতে শহরে মেয়র ছানুর বড় ভাই আনোয়ারের গাড়ির সঙ্গে আমার গাড়ির ধাক্কা লাগে। এরপর গাড়ির চালকের সঙ্গে আমার তর্ক হয়। সেই জেরে মেয়রের নির্দেশে ও আনোয়ার হোসেনের উপস্থিতিতে এ হামলা হয়। হামলায় আমি মাথায় আঘাত পাই। এ ছাড়া শরীরের নানা জায়গায় আঘাত পেয়েছি।’
আহত তন্ময়ের বড় ভাই রানা বলেন-‘আমার ছোট ভাইয়ের ওপর হামলার ঘটনায় আমরা মামলা করব। আমি এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে মেয়রের বড় ভাই আনোয়ার হোসেন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন-‘শুক্রবার আমি বাড়ি থেকেই বের হয় নাই। তন্ময়কে কে বা কারা মেরেছে আমি জানি না। আমার গাড়ির সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটি ওই দিন রাতেই আমি তন্ময়ের সঙ্গে ফোনে কথা বলে শেষ করেছি। তন্ময়কে যদি মারতেই হয়, তাহলে আমি অন্য লোকজনকে দিয়ে কেন মারব। নিজেই তন্ময়কে শাসন করতে পারি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির আজকের পত্রিকাকে বলেন-‘আমি ঘটনা সম্পর্কে জেনেছি। এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৫ শিশু ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টা থেকে আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার মধ্যে তাদের ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালটিতে এ রোগের উপসর্গ নিয়ে ভর্তি শিশুর সংখ্যা ৮৮।
১৯ মিনিট আগে
বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাহ বাড়ি মসজিদসংলগ্ন একটি তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির নিচতলার দরজা-জানালা উড়ে গেছে। সিলিন্ডার বিস্ফোরণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
২২ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে জেলেদের মাঝে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যানকে প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। পরে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাঁকে বাড়িতে পৌঁছে দেন।
২ ঘণ্টা আগে
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, আকাশ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে