যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে পাওয়া অন্তর্বাসের সঙ্গে অশ্লীল আচরণের ছবি এবং ভিডিও পোস্ট করছে ইসরায়েলি সৈন্যরা। গাজায় যেখানে ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে বিশ্ববাসী সেখানে ইসরায়েলি সৈন্যদের আচরণে দেখা গেছে এমন অসংগতি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি সৈন্যদের পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একজন ইসরায়েলি সৈন্য গাজার একটি ঘরে একটি আর্মচেয়ারে বসে হাসছে। তার এক হাতে বন্দুক এবং অন্য হাতে সাদা সাটিনের অন্তর্বাস। তার সামনে একটি সোফায় শুয়ে থাকা আরেক সৈন্যের খোলা মুখের ওপর ঝুলিয়ে রাখা হয়েছে সেই অন্তর্বাস।
অন্য এক ছবিতে ইসরায়েলি এক সেনা বসে আছে ট্যাংকের ওপর। নারীদের একটি ম্যানেকিনকে (পোশাকের দোকানের পুতুল) কালো ব্রা এবং হেলমেট পরিয়ে ধরে রেখে সেই সেনা বলছে, ‘আমি একটি সুন্দর স্ত্রী পেয়েছি। গাজায় সম্পর্কে জড়িয়ে গেছি।’
ইসরায়েলি সৈন্যদের ধারণ করা অনেকগুলো ভিডিওর মধ্যে বলা হলো কেবল দুটির কথা। এ রকম কয়েক ডজন পোস্ট রয়েছে যেখানে ইসরায়েলি সৈন্যরা অন্তর্বাস, ম্যানেকিন এবং কিছু ক্ষেত্রে দুটোই প্রদর্শন করছে। অন্তর্বাসের ছবিগুলো অনলাইনে দেখা হয়েছে কয়েক হাজারবার। ইউটিউব এবং ইনস্টাগ্রামে এ রকম আটটি পোস্ট যাচাই করে দেখেছে রয়টার্স।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘এই ধরনের ছবি পোস্ট করা ফিলিস্তিনি নারীসহ সকল নারীর জন্যই অবমাননাকর।’
ইউটিউব এবং ইনস্টাগ্রামে যাচাইকৃত আটটি পোস্টের বিস্তারিত ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে পাঠিয়ে মন্তব্য চেয়েছিল রয়টার্স।
তার প্রতিক্রিয়ায় আইডিএফের এক মুখপাত্র বলেছেন, আইডিএফ সৈন্যদের দায়িত্ব পালন এবং প্রত্যাশিত মূল্যবোধ থেকে বিচ্যুত করে এমন সব ঘটনার তদন্ত করা হবে। সে সঙ্গে, সামাজিক প্ল্যাটফর্মে পোস্ট করা ভিডিওগুলোর ব্যাপারেও প্রতিবেদন দেওয়া হবে।
আইডিএফ মুখপাত্র বলেন, ফৌজদারি অপরাধ সংঘটনের আশঙ্কা থাকলে তা নিয়ে তদন্ত হবে। সামরিক পুলিশ এই তদন্তগুলো করে থাকে।
আইডিএফের বিবৃতিতে বলা হয়েছে যে, এটি স্পষ্ট করা উচিত যে—কিছু পরীক্ষা নিরীক্ষার পর তদন্তকারীরা উপসংহারে পৌঁছেছে যে, ভিডিওতে সৈন্যদের অভিব্যক্তি বা আচরণ ছিল অনুপযুক্ত। সৈন্যদের আচরণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তবে এর স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। খোদ জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, এই যুদ্ধবিরতির পরিস্থিতি ‘শতভাগ নিশ্চিত নয়’।
১ ঘণ্টা আগে
ইরানে চলমান যুদ্ধ ও অর্থনৈতিক সংকট সাধারণ মানুষের জীবনে বহুমাত্রিক চাপ তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশটির কর্মসংস্থান আরও সংকুচিত হচ্ছে, মূল্যস্ফীতি বাড়ছে এবং ইন্টারনেট সীমাবদ্ধতা মানুষের আয়ের পথ বন্ধ করে দিচ্ছে। ফলে অনেকের জীবন এখন ‘শূন্য আয়’-এর...
১৩ ঘণ্টা আগে
পারস্য উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে কোনো নৌযানকে মাইন বসাতে দেখলে সেটিকে সরাসরি ধ্বংস বা গুলি করে ডুবিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
১৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাঁজা পুনঃ শ্রেণিবিন্যাসের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। কয়েক মাস ধরে ফেডারেল পর্যালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত তাঁর নিজ দলের কিছু রিপাবলিকান নেতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
১৪ ঘণ্টা আগে