পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের এক সারভেয়ারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে বিদেশিদের আবাসন গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নম্বর ভবনের ১৭৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এলেক্স (৪২) নামের ওই ব্যক্তি একজন রুশ নাগরিক।
এলেক্স 'রোসেম' নামের একটি বিদেশি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে রূপপুর প্রকল্পে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল রাতে কাজ শেষে এলেক্স তাঁর কক্ষে ঘুমিয়ে পড়েন। এর পরে আর না জাগায় আজ সকাল ১০টার দিকে সহকর্মীরা ডাকাডাকি করেও তাঁর কোন সাড়াশব্দ পায়নি। পরে খবর পেয়ে দুপুর ১টার দিকে পুলিশ ওই কক্ষ থেকে এলেক্সের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা পাঠায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল দেখে মনে হয়েছে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে