
মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখন নিখোঁজ রয়েছে কেবল পুলিশ কনস্টেবল সোহেল রানার শিশু সন্তান রাইসুল।
বিআইডব্লিউটিএর উপপরিচালক ও উদ্ধার ইউনিট প্রত্যয়ের প্রধান ওবায়দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ সোমবার সকালে মেঘনা নদীর ভৈরব মাছের আড়ত এলাকা থেকে কনস্টেবল সোহেল রানা ও বেলন দে নামের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গত শনিবার রাতে ট্রলারটিকে ধাক্কা দেওয়া বাল্কহেডের সুকানি ও ইঞ্জিন মিস্ত্রিকে আসামি করে নিখোঁজ পুলিশ কনস্টেবল মো. সোহেল রানার বাবা মো. আব্দুল আলিম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় একটি মামলাটি দায়ের করেন। তবে মামলার এজাহারে আসামিদের নাম উল্লেখ করা হয়নি।
নৌ-পুলিশ কিশোরগঞ্জ জোনের অতিরিক্ত দায়িত্বে থাকা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটি ঘটনাস্থলের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় দায়ের করা হয়েছে। তবে নৌ পুলিশ তদন্তকাজ শুরু করেছে। পাশাপাশি আসামিদের গ্রেপ্তার ও বাল্কহেডটি শনাক্তকরণে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মেঘনা নদীর সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে ২১ জন যাত্রী বহন করা একটি ট্রলারকে অজ্ঞাত একটি বাল্কহেড ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে ডুবে যায়। ট্রলারের যাত্রীদের মধ্যে ১২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় সোমবার সকাল পর্যন্ত ট্রলারের ৮ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে