ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির সঙ্গে সম্পর্কটা বেশ পুরোনো সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসানের। তাঁদের বাবা প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলু গান গেয়েছেন ইত্যাদির মঞ্চে। মিলুর জীবনের শেষ সাক্ষাৎকারটিও প্রচারিত হয়েছিল ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে। মিলুর দুই সন্তান প্রতীক ও প্রীতমকে প্রথমবার টিভি পর্দায় দেখা গিয়েছিল ইত্যাদিতে। এ অনুষ্ঠানের মঞ্চেই প্রথম একসঙ্গে জুটি বেঁধে গান করেছিলেন তাঁরা দুই ভাই। এবারের ঈদে আবারও একসঙ্গে ইত্যাদির মঞ্চে আসছেন প্রতীক-প্রীতম।
ঈদে প্রচারের জন্য তৈরি হচ্ছে এবারের ইত্যাদি। সেখানে ফোক ও আধুনিকের সমন্বয়ে তৈরি হচ্ছে একটি গান। কণ্ঠ দিয়েছেন মিলুর দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে দুই শিল্পীর সঙ্গে অংশ নিয়েছেন ৮ জন তরুণ বিট বক্সার। ২ মার্চ মিরপুর ইনডোর স্টেডিয়ামে ইত্যাদির সেটে গানটির চিত্রধারণ করা হয়।
ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে ইত্যাদি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫