আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সামরিক পোস্টে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা এক বিবৃতিতে বলেছে, আজ শনিবার ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমে এই আত্মঘাতী হামলা চালিয়েছিল ছয়জন জঙ্গি। তবে হামলার জন্য দায়ী জঙ্গি গোষ্ঠীর নাম বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা একটি বিস্ফোরক বোঝাই গাড়ি সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে, যার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে। এতে পাঁচজন সেনা নিহত হন।’ পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা রয়টার্সকে বলেন, হামলার সময় বিস্ফোরণে কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে হামলা বেড়েছে। এর অনেকগুলোর দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)। আফগানিস্তান থেকে হামলাগুলো চালানো হয়েছে।
এসব হামলা পাকিস্তান এবং ক্ষমতাসীন আফগান তালেবানদের মধ্যে সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূমি ব্যবহার করার অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তালেবান।
গত ফেব্রুয়ারিতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন বিস্ফোরণ, গ্রেনেড ও বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নীতিনির্ধারণী পর্যায়ে দীর্ঘদিনের অচলাবস্থা কাটতে শুরু করেছে। হাঙ্গেরিতে জাতীয় নির্বাচনে কট্টরপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের পরাজয়ের পর ইউক্রেনকে বিশাল অঙ্কের ঋণ সহায়তা দেওয়া এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে বড় বাধা দূর হয়েছে বলে মনে করছেন...
১৫ মিনিট আগে
হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইরান। এমনটাই জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, তাঁর দেশ কোনো ধরনের ‘হুমকি’র মুখে আলোচনায় বসবে না। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরান নতুন সামরিক সক্ষমতা ব্যবহারের...
৩৬ মিনিট আগে
তেহরানের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধের ইতি টানতে নতুন করে আলোচনা শুরু হবে কি না—এমন এক অনিশ্চয়তার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবতরণ করবেন। হোয়াইট হাউসের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে