দেশে নদী দখলকারীদের তালিকা থাকা সত্ত্বেও তাঁদের শাস্তি দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। রাজধানীর গাবতলীর ল্যান্ডিং স্টেশন ঘাটে গতকাল বুধবার আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
কর্মসূচির আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)। এ সময় প্রতীকী পরিচ্ছন্নতা অভিযান, মাঝিদের মাঝে ঝুড়ি বিতরণ ও মূকাভিনয় প্রদর্শনী করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমরা জলাধারগুলো বিভিন্নভাবে নষ্ট করে ফেলছি। আগামী প্রজন্মের জন্য সুন্দর একটা পৃথিবী রেখে যাওয়ার প্রতিজ্ঞা করতে হবে। কিন্তু নদী দখলকারীদের নামের তালিকা থাকা সত্ত্বেও তাদের উচ্ছেদ করা বা শাস্তির আওতায় আনা যাচ্ছে না। তাই যাঁরা আগামী দিনে ভোট চাইতে আসবেন, তাঁদের সরাসরি জিজ্ঞেস করবেন, তাঁরা তুরাগ-বুড়িগঙ্গার জন্য কী করবেন।’
ধরা সংগঠনের সদস্যসচিব শরীফ জামিল বলেন, ঢাকার নদীগুলোকে সংরক্ষণের নামে আমরা দূষিত নর্দমায় পরিণত করেছি। তুরাগ অববাহিকায় নদীর দখল মারাত্মক আকার ধারণ করেছে। এককালের কহর দরিয়ার এখন কোথাও কোথাও দুটি নৌকা একসঙ্গে চলতে পারে না। বর্তমানে নদীগুলোর পানি কুচকুচে কালো ও দুর্গন্ধময়। তিনি নদীসংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানার সঞ্চালনায় আরও বক্তব্য দেন রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ সোলায়মান সুখন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী প্রমুখ।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জেরিন আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পৌরসদরে ইকোপার্কের পশ্চিম পাশ-সংলগ্ন সরকারি পুনর্বাসনের ঘরের একটি কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় জুলহক (২৪) নামের এক যুবককে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে খানমাহমুদপুর মাঠের মধ্যে হাতুড়ি ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৭টায় উপজেলার স্বরপ গ্রামে এ ঘটনা ঘটে। জুলহক উপজেলার স্বরপ গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।
১৬ মিনিট আগে
ছয় দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত কর্মচারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। টানা তিন দিন পর আজ মঙ্গলবার ১২ মার্চ পর্যন্ত কর্মবিরতি বর্ধিত করেছে। পাশাপাশি ঈদের ছুটির পর সব দপ্তরে কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
২২ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে দলবদ্ধ ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আরেক আসামি ইছাহাক ওরফে ইছার (৪০) আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় ৯ আসামির মধ্যে এ পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
২৬ মিনিট আগে