অবশেষে পদত্যাগ করেছে হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। গায়ানার প্রেসিডেন্ট ও ক্যারিবিয়ান কমিউনিটির (ক্যারিকম) চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য জানিয়েছেন। ক্যারিবীয় অঞ্চলের দেশটিতে কয়েক সপ্তাহ ধরে সহিংসতার পাশাপাশি পদত্যাগের চাপ বাড়ার পরিপ্রেক্ষিতে হেনরি পদত্যাগ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ নিয়ে আলোচনার জন্য গতকাল সোমবার জ্যামাইকায় বৈঠক করেন আঞ্চলিক জোট ক্যারিকমের নেতারা। এ বৈঠকের পরপরই হেনরির পদত্যাগের তথ্য জানান ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ারম্যান ইরফান আলী।
বৈঠকের পর জ্যামাইকার রাজধানী কিংস্টনে ক্যারিকমের চেয়ারম্যান ইরফান আলী বলেন, ‘হাইতিতে একটি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট পরিষদ প্রতিষ্ঠা এবং অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর নামকরণে হেনরির পদত্যাগ নিশ্চিত করছি আমরা।’ হেনরি বর্তমানে পুয়ের্তো রিকোতে আটকে আছেন। মূলত সশস্ত্র গ্যাংগুলোর বাঁধার কারণে দেশে ফিরতে পারছেন না তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে হাইতির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইস হত্যাকাণ্ডের শিকার হন। তার পর থেকে হেনরি হাইতিকে নেতৃত্ব দিচ্ছিলেন। সম্প্রতি হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সড়কগুলো নিয়ন্ত্রণে নেয় ভারী অস্ত্রধারী গ্যাংগুলো। তারা হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগের দাবি করে আসছিল। এমনকি তাঁরা তাঁর পদত্যাগের সময়সীমাও বেঁধে দিয়েছিল।
কয়েক দশক ধরেই দারিদ্র্য, সহিংসতা, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি। ২০২১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যা করা হয়। এরপর দেশটিতে ছড়িয়ে পড়ে আরও বড় আকারের বিশৃঙ্খলা। এরপর ক্ষমতায় আসেন এরিয়েল হেনরি। গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে নির্বাচন দেওয়ার কথা ছিল তার।
কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে গ্যাংগুলো শহর ছাড়িয়ে গ্রামেও আধিপত্য বিস্তার করেছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশটির নিরাপত্তা বাহিনীকেও করে ফেলেছে কোণঠাসা। এমন অবস্থায় হেনরি বলছেন, দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। দেশকে স্থিতিশীল করার জন্য জাতিসংঘ সমর্থিত বহুজাতিক পুলিশ মিশন মোতায়েন করার আহ্বান জানিয়েছেন তিনি।

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় (Ceuta) বিপুলসংখ্যক অভিবাসীর প্রবেশকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্য দেশ স্পেন ও ইতালির মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সীমান্ত নিয়ন্ত্রণ প্রত্যাহার না করলে ইতালির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে স্পেন।
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে হোয়াইট হাউসে ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে বলরুম নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আপিল আদালত। আদালত বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া হোয়াইট হাউসের মৌলিক কাঠামো পরিবর্তনের ক্ষমতা প্রেসিডেন্টের নেই...
৯ ঘণ্টা আগে
গ্রিস উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে ২০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বেশির ভাগই বাংলাদেশ ও সুদানের নাগরিক। এ ছাড়া মিসরের নাগরিকও রয়েছেন...
১১ ঘণ্টা আগে
সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্টকে মাঝরাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার একটি ভিডিও বিভিন্ন গণমাধ্যমে দেখা গেছে। ভিডিওটি দেখে অনেকেরই হয়তো মনে হয়েছে, প্রেসিডেন্ট কোনো আক্রমণের শিকার হয়েছেন। তবে বাস্তবে এ রকম কিছুই ঘটেনি। জানা গেছে, বার্ষিক ‘হান কুয়াং’ সামরিক মহড়ার অংশ...
১১ ঘণ্টা আগে