
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ১৬৯ জন ছাত্রীর ভর্তি বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। আজ রোববার সকাল ৯টায় ভিকারুননিসার মূল শাখার সামনে এই মানববন্ধন শুরু হয়। এ সময় এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকেরা।
মানববন্ধনে অভিভাবকেরা বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব নির্দেশনা যথাযথ নিয়মে মেনে ভর্তির আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে ভর্তি বিষয়ে অনুমতি প্রদান করেছে। ভর্তি হয়ে বাচ্চারা ৬ মার্চ পর্যন্ত ক্লাসও করেছে। কিন্তু হঠাৎ করে আদালতের রায় আসে ২০১৫ ও ২০১৬ সালে জন্ম নেওয়া ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিল করতে হবে। প্রতিষ্ঠান থেকেও কিছু অবহিত না করে হঠাৎ করেই ভর্তি বাতিল করে জানানো হয়।
এখন এই শিশু শিক্ষার্থীদের নিয়ে তারা কোথায় যাবেন প্রশ্ন রেখে ভর্তি বাতিল না করে বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দাঁড়ান। সেখানে লেখা রয়েছে—‘মাউশির ভুলের মাশুল আমরা কেন ভোগ করব, আমি আমার স্কুলে যেতে চাই, আমরা এখানেই পড়ব, আমাদের প্রিয় স্কুলে আমরা ফিরে যেতে চাই’ ইত্যাদি।
এ সময় এ সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সরাসরি হস্তক্ষেপ কামনা করেন অভিভাবকেরা।

গত ৯ মাসে প্রায় ৯৩১ কোটি ২৭ লাখ টাকার চোরাই মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিয়ন। সরাইল (উত্তর-পূর্ব) রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে।
৩ মিনিট আগে
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান নতুন এই তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৩০ বার পেছাল।
৫ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে এ ঘটনা ঘটে। মন্দির পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে পূজার আবশ্যকীয় সামগ্রী, তিনটি ধাতব ঘট এবং ঘটের সঙ্গে থাকা
৭ মিনিট আগে
‘আমার বাবা একজন ভ্যানচালক। চর এলাকায় ভ্যান চালিয়ে কষ্টে ছয়জনের সংসার চালান। চার ভাই-বোনের লেখাপড়ার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হয়। অনেক কষ্ট করে অনার্স-মাস্টার্স শেষ করেছি। এখন চাকরিটা পেয়েও যদি নিয়োগপত্র না পাই, তাহলে আমরা কোথায় যাব।’
১৩ মিনিট আগে