নিমতলী থেকে বেইলি রোডের অগ্নিকাণ্ডের মতো যত ঘটনা আছে সেগুলোর পরে অবহেলাজনিত মৃত্যুর কারণে মামলা করা হয়েছে। তবে এসব ক্ষেত্রে অবহেলাজনিত মৃত্যুর মামলা না করে বেআইনি কার্যকলাপের মামলা করার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নিমতলী থেকে বেইলি রোড: অগ্নিকাণ্ডের বাস্তবতা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি, বিলস, শ্রমিক নিরাপত্তা ফোরাম, সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।
বিচারপতি কৃষ্ণা দেবনাথ বলেন, ‘নিমতলী থেকে বেইলি রোডে আগুন লাগার পেছনে অবহেলা জড়িত নয়। এটির সঙ্গে বেআইনি কার্যকলাপ জড়িত। অবহেলাজনিত কারণে মামলা করে সময় নষ্ট করার সময় বোধহয় শেষ হয়ে গেছে। বেআইনি কার্যকলাপের জন্য মামলা করতে হবে। যে মামলার মাধ্যমে দণ্ড হবে, অর্থদণ্ড হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হবে এমন মামলা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা শহরে বেশির ভাগ অগ্নিকাণ্ড ইমারতজনিত কারণেই হয়েছে। একটি ইমারত নির্মাণ করতে হলে রাজউকের অনুমতি লাগে। এই অনুমতি কারা দেয় এবং কারা এটি মনিটরিং করে এগুলো চিহ্নিত হওয়া প্রয়োজন। একটি জমির ওপরে ইমারত নির্মাণ করতে যে আইন আছে সে আইন পাস করতে এবং ইমারতের যে নকশা আছে সেটি দিতে রাজউকের কাছে যেতে হয়।’
মতবিনিময় সভায় এসব অগ্নিকাণ্ডের কারণ, আগুন লাগার পরের অবস্থা ও তদারকি সংস্থাগুলোর করণীয় এবং সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেন বক্তারা।

ঈদের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ৮ ঘণ্টায় এবং উত্তর সিটি করপোরেশন ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিল। তবে বাস্তবতা হলো, কোরবানির পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যেও অপসারণে ব্যর্থ হয়েছে রাজধানীর দুই সিটি করপোরেশন। এই কর্মযজ্ঞ নজরদারি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানও।
৬ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে প্রসব-পরবর্তী ওয়ার্ডের ছয় নবজাতকের মৃত্যুর সঠিক কারণ চার দিন পরও অজানা। তদন্ত কমিটির সংশ্লিষ্টদের ধারণা, বিশুদ্ধ বাতাস চলাচলের সুবিধাহীন কক্ষটিতে অক্সিজেনস্বল্পতায় এই ঘটনা ঘটে থাকতে পারে। সেখানে স্প্লিট এসি রয়েছে, যা ইমারত নির্মাণ বিধিমালার লঙ্ঘন।
৬ ঘণ্টা আগে
ঈদের ছুটির প্রভাব পড়েছে রাজশাহীর আমের বাজারে। গুটি আমের দাম কমতে কমতে ৭০০ টাকা মণে ঠেকেছে। গোপালভোগ আটকে আছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। তবে হিমসাগরের দাম বাড়তি। শুরুতেই এ আমের মণ ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ঈদের ছুটিতে আমের বাজার এলোমেলো হয়ে গেছে।
৬ ঘণ্টা আগে
‘ঈদের (ঈদুল আজহা) আগের দিন রাতে আমার স্ত্রী সাথী বেগম (২৭) এবং দেড় বছরের ছেলে সাফওয়ান ওরফে হাসেম ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তখন দুই লাশ এবং জীবিত সন্তানকে নিয়ে আমাকে একাই রেললাইন পার হতে হয়েছে। কাঁধে ছিল স্ত্রীর এবং বুকে ছিল সন্তানের লাশ; অন্য হাতে ছিল আমার আরেক মেয়ে এবং শপিং ব্যাগ। কিন্তু আমাকে সাহা
৬ ঘণ্টা আগে