‘সবার জন্য কিডনি স্বাস্থ্য’ প্রতিপাদ্যে এ বছর ১৪ মার্চ বিশ্ব কিডনি দিবস পালিত হবে সারা পৃথিবীতে। এই রোগের চিকিৎসা আর নির্ণয়ের ক্ষেত্রে হয়েছে অসামান্য অগ্রগতি। অনেক উন্নত চিকিৎসাপদ্ধতি আর ওষুধ এসেছে। কিন্তু সেগুলো কেনার সাধ্য অনেকেরই নেই। চিকিৎসাসেবার এসব ক্ষেত্রে রয়ে গেছে বিরাট ফারাক, মানুষে মানুষে। এই ফারাক ঘোচানোর পথ কী, কীভাবে সম্ভব তা অর্জন করা—এসব হবে এবারের কিডনি দিবসে আলোচনার বিষয়।
দেখা গেছে, পৃথিবীজুড়ে ১০ জনে ১ জন মানুষ ভুগছে কিডনি রোগে। গ্লোবাল বারডেন অব ডিজিজ স্টাডির ২০১৯ সালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিডনি বিকলে মানুষের সংখ্যা ৩১ লাখ! বিশ্বে বিভিন্ন রোগে মৃত্যুর ঝুঁকি হিসেবে কিডনি রোগের স্থান সপ্তম। বৈশ্বিক প্রেক্ষাপটে এই রোগে প্রতিবছর মারা যায় ৫০ লাখ থেকে ১ কোটির বেশি মানুষ। আর যেখানে কিডনি রোগে সেবার সুবিধা কম, সেখানে এর মৃত্যুহার বেশি।
এর কারণ হিসেবে বলা হয়, ক্রনিক কিডনি রোগে প্রতিরোধ, চিকিৎসা ও নির্ণয়ের ক্ষেত্রে বৈষম্য। ক্রনিক কিডনি রোগের ক্ষেত্রে লাতিন আমেরিকা, আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে বেশি। তবে আমাদের দেশেও এ রোগের প্রকোপ কম নয়।
ক্রনিক ডিজিজ বা সিকেডি হলে ব্যক্তি ও রাষ্ট্র—দুটোর ওপরই চাপে বিশাল অর্থনৈতিক বোঝা। একে সামাল দেওয়া কঠিন। ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনের ব্যয় আছে। আছে সহযোগী বিভিন্ন রোগ নিয়ন্ত্রণের ব্যয়ও। কেবল তা-ই নয়; কিডনি রোগ সম্বন্ধে জ্ঞান ও সচেতনতা এবং কিডনি সেবার বাস্তবায়নেও রয়েছে বিস্তর ফারাক।
কিডনি ভালো রাখার ৮ উপায়
পরামর্শ: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৩ দিন আগে
শীতকে বিদায় জানিয়ে চলে এসেছে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে ছড়াচ্ছে উষ্ণতা। এই অবস্থায় ঋতু পরিবর্তনজনিত কারণে অনেকেই এখন সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় অনুসরণ করলেই রোগীর কষ্ট কিছুটা কমানো সম্ভব।
৪ দিন আগে
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ নটর ডেম অ্যালামনাই অব নর্থ আমেরিকার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্যালিয়েটিভ কেয়ার সেনসিটাইজেশন অনুষ্ঠান হয়ে গেল। আজ ১৫ ফেব্রুয়ারি, নটর ডেম ইউনিভার্সিটি বাংলাদেশের সার্বিক সহায়তায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়...
৫ দিন আগে
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান, মুসলিম জাতির জন্য শ্রেষ্ঠ মাস। সুন্দরভাবে সিয়াম সাধনা করতে আগে থেকে মাসটি নিয়ে থাকে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনার একটা বড় অংশ হচ্ছে মাহে রমজানের খাওয়াদাওয়া। কীভাবে খাবার খেলে কোনো ধরনের জটিলতা ছাড়াই রোজা রাখা যাবে, সেটা বেশ গুরুত্বপূর্ণ।
৬ দিন আগে