
ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তারা সবাই ২০২৪ সালে ভর্তি হয়েছিল।
আজ বুধবার হাইকোর্টের একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।
মাউশির সহকারী পরিচালক বলেন, ‘ভর্তির ক্ষেত্রে বয়সের নীতিমালা না মানায় মহামান্য হাইকোর্টের নির্দেশে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ভর্তি হওয়া ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে।’
জানা গেছে, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১ জানুয়ারি ২০১৭ সালের আগে জন্ম গ্রহণকারী ১৬৯ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় খুলনা সিটি করপোরেশন (কেসিসি) স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেছে। আজ বুধবার সকালে ২৭ নম্বর ওয়ার্ড অফিসে প্রধান অতিথি হিসেবে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এ মশারি বিতরণ করেন।
২ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দায়িত্ব দেওয়ার ৫৬ দিনের মাথায় সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি চলছে। আজ বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ভেতর থেকে বন্ধ রেখে...
৩ মিনিট আগে
পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে নিহত আজিজের জন্য দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে দোয়ায় অংশ নেওয়া লোকজন বিক্ষোভ করেন।
৭ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ২ / ১৪ নম্বর বাসায় চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে...
১৪ মিনিট আগে