রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ তাঁর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ আজ শনিবার এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবিসির প্রতিবেদন অনুসারে, এর আগে নাভালনির মা লুদমিলা নাভালনায়া ছেলের মরদেহ দেখতে চাইলে তাঁকে গোপনে সমাধিস্থ করার শর্ত দেওয়া হয়। অন্যথায় তাঁকে কারাগারেই যেখানে মৃত্যু হয়েছে সেখানে সমাধিস্থ করা হবে বলে হুমকি দেওয়া হয়।
আজ এক্স হ্যান্ডলে পোস্টে কিরা ইয়ারমিশ শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শেষকৃত্য এখনও সম্পন্ন হয়নি।
তিনি বলেন, ‘আমরা জানি না, পরিবার যেভাবে চায় এবং আলেক্সির যা প্রাপ্য সেভাবে শেষকৃত্য পরিচালিত হওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনো হস্তক্ষেপ করবে কি না।’
এর আগে আজ সকালে নাভালনির স্ত্রী ইউলিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে তাঁর প্রয়াত স্বামীর মৃতদেহ ‘জিম্মি’ করার অভিযোগ এনে শর্ত ছাড়াই হস্তান্তর দাবি করেন। স্বামীর মৃত্যুর পেছনে রুশ প্রেসিডেন্টের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করেছে এবং এই মৃত্যুতে পশ্চিমা প্রতিক্রিয়াকে ‘উন্মাদনামূলক’ বলে অভিহিত করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ান প্রত্যন্ত অঞ্চল ইয়ামালো–নেনেতের আর্কটিক পেনাল কলোনিতে বন্দী অবস্থায় পুতিন সমালোচক ও বিরোধী দলের নেতা নাভালনির মৃত্যু হয়। তাঁর মৃত্যুর সংবাদ পেয়েই নাভালনির মা এবং আইনজীবী যান সেখানে। কিন্তু নাভালনির মরদেহের কাছে তাঁদের যেতে দেওয়া হয়নি। এরপরই অভিযোগ ওঠে, নাভালনিকে কীভাবে মারা হয়েছে তা যেন প্রকাশ্যে আসতে না পারে, তা ঠেকাতেই তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরে অস্বীকৃতি জানিয়েছিল কারা কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় নাভালনির মা বলেন, নাভালনিকে যে মর্গে রাখা হয়েছে সেখানে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ছেলের মৃত্যু সনদেও তিনি স্বাক্ষর করেছেন। সেই মৃত্যু সনদে নাভালনির স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে উল্লেখ ছিল। তবে নাভালনির স্ত্রী দাবি করেছিলেন যে, তার স্বামীকে হত্যা করেছে রুশ কর্তৃপক্ষ।
লুদমিলা নাভালনায়া বলেন, আইন অনুযায়ী নাভালনির মরদেহ তার কাছে হস্তান্তর করার কথা। কিন্তু রুশ কর্তৃপক্ষ তা না করে তাঁকে ব্ল্যাকমেল করেছে। মরদেহ দেখতে দেওয়ার সুযোগ দিলেও দাফনের জন্য কয়েকটি শর্ত বেঁধে দিয়েছে। কোথায়, কখন, কীভাবে দাফন করা হয়েছে সেটাও বলে দিয়েছে রুশ কর্তৃপক্ষ।

ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
৫ মিনিট আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
৪৪ মিনিট আগে
পৃথিবীর কক্ষপথে প্রথমবারের মতো পৌঁছানোর লক্ষ্যে মহাকাশে উড়েছে মার্কিন বেসরকারি মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের বিশালাকৃতির ‘স্টারশিপ’। সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের ‘স্টারবেস’ উৎক্ষেপণকেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৪৯ মিনিটে রকেটটি উৎক্ষেপণ করা হয়।
২ ঘণ্টা আগে
ভারতের রাজধানী নয়াদিল্লিতে সড়কের মান নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে চড় মারার অভিযোগ উঠেছে দিল্লির গণপূর্তমন্ত্রী পারভেশ ভার্মার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও প্রকাশের পর দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
৩ ঘণ্টা আগে