হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলানো হয়নি লিওনেল মেসিকে। তখন বেশ খেপে যায় হংকং সরকার। ফলশ্রুতিতে চীন তাদের মাঠে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ বাতিল করে দেয়। এরপর আর্জেন্টিনার পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।
আইভোরি কোস্ট ও নাইজেরিয়ার বিপক্ষে চীনের মাঠে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। চীন বাতিল করলেও যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার আগের দুই প্রতিপক্ষের মধ্যে এবার থাকছে নাইজেরিয়া। আরেক প্রীতি ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ এল সালভাদর। এল সালভাদরের বিপক্ষে ম্যাচটি হবে ফিলাডেলফিয়ায় ও লস অ্যাঞ্জেলেসে আর্জেন্টিনার প্রতিপক্ষ নাইজেরিয়া। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত রাতে এক বিবৃতিতে বলেছে, ‘প্রথমে লিওনেল স্কালোনির দল ২২ মার্চ এল সালভাদরের বিপক্ষে খেলবে ফিলাডেলফিয়ার লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের মেমোরিয়াল কলিসিয়ামে খেলবে আর্জেন্টিনা।’
অন্যদিকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুম। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে গত পরশু রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেসি গোল না পেলেও একটি গোল করতে সহায়তা করেছেন। মার্চ মাসে এমএলএসে পাঁচটি ম্যাচ খেলবে মায়ামি। ২,১০,১৬,২৪ ও ৩০ মার্চের পাঁচ ম্যাচে মায়ামির প্রতিপক্ষ অরলান্ডো সিটি, মন্ট্রিয়ল, ডিসি ইউনাইটেড, এনওয়াই রেড বুলস ও নিউ ইয়র্ক সিটি। আর্জেন্টাইন তারকা ফুটবলারকে বিদেশ ভ্রমণের ঝক্কি সামলাতে হচ্ছে না।
মেসির কোপা আমেরিকার প্রস্তুতিতেও এটা অনেক বেশি সাহায্য করবে। ২১ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচেই খেলবে আর্জেন্টিনা। কানাডা-ত্রিনিদাদ প্লে-অফে জয়ী দল হবে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ। ‘এ’ গ্রুপে থাকা আর্জেন্টিনার অন্য দুই প্রতিপক্ষ চিলি ও পেরু। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা।

‘কে’ গ্রুপ রানার্সআপ হয়ে ওঠায় পর্তুগাল শেষ বত্রিশে তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে। টরন্টোতে আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মুখোমুখি হবে পর্তুগাল-ক্রোয়েশিয়া। তার আগে আজ রাতে শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নামবে স্পেন-অস্ট্রিয়া। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। এক নজরে দেখে নিন
১৫ মিনিট আগে
সিয়াটলে গত রাতে যা হলো, তা রীতিমতো অবিশ্বাস্য। যে ম্যাচটা আরেকটু হলেই চলে যেত টাইব্রেকারে, সেটার নিষ্পত্তি হয়েছে আগেভাগেই। এমন রুদ্ধশ্বাস ম্যাচে খেলোয়াড়-কোচদের মেজাজ হারানোই স্বাভাবিক। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় বেলজিয়াম-সেনেগাল ম্যাচের রেফারিং। যেখানে কাঠগড়ায় তোলা হয়েছে ফিফাকেও।
৪১ মিনিট আগে
একেই তো বলে নকআউট পর্ব। র্যাঙ্কিংয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলো এবারের বিশ্বকাপে শেষ বত্রিশে উঠে নিজেদের পুরোটা নিংড়ে দিচ্ছে। সিয়াটলে গত রাতে বেলজিয়াম-সেনেগাল ম্যাচটার দিকেই তাকান। ২-০ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম। বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্সের মনে পড়ে গেল আট বছরের পুরোনো এক
১ ঘণ্টা আগে
ম্যাচ তখনো শেষ হয়নি, তবে ফ্রান্সের জয় নিয়ে দুর্ভাবনাও কেউ করেননি। টাচলাইনে দাঁড়িয়ে দিদিয়ের দেশম মাথা নিচু করে কিলিয়ান এমবাপ্পেকে কুর্নিশ জানালেন। দৃশ্যটি শুধু জোড়া গোল করা অধিনায়কের প্রতি অভিনন্দন নয়, বরং এমন এক ফুটবলারের প্রতি নীরব স্বীকৃতি, যিনি প্রচলিত কোচিংয়ের বহু নিয়মকে নতুন করে...
২ ঘণ্টা আগে