অবৈধ পথে ইউরোপে না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
তিনি বলেছেন, মানুষ যাতে অবৈধ পথে ইউরোপে না যায়, সে জন্য আমরা চেষ্টা করছি। সবার প্রতি অনুরোধ অবৈধ পথে বিদেশ পাড়ি জমানোর চেষ্টা করবেন না। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মালয়েশিয়াগামী কর্মীদের মধ্যে বিএমইটির স্মার্ট কার্ড হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
গত ১৪ ফেব্রুয়ারি অবৈধপথে ইউরোপ যাত্রায় ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ২০ বাংলাদেশি মারা যায়। এর আগে, গত আগস্টে একই কায়দায় সমুদ্র পাড়ি দেওয়ার সময় ৯ বাংলাদেশি নিখোঁজ হয়।
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের ভ্রমণ ভিসা নিয়ে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করা হয়। আমরা চেষ্টা করব যাতে বৈধ পথে ইউরোপে কর্মী পাঠানো যায়। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
সহজ পদ্ধতিতে বিদেশে কর্মী পাঠানোর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বসে পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে কর্মী পাঠানো হবে।
বিদেশে কর্মীরা চাকরি হারানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন কারণে কর্মীদের চাকরি চলে যায়। এ ক্ষেত্রে কারও গাফিলতির অভিযোগ পেলে মন্ত্রণালয় তদন্ত করে ব্যবস্থা নেবে।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সচিব মো. রুহুল আমিন বলেন, ‘জিরো কষ্ট মাইগ্রেশন বাস্তবায়ন অসম্ভব নয়। এটা ইতিমধ্যে প্রমাণিত। মালয়েশিয়াগামী কর্মীদের বলব সরকার নির্ধারিত ফির বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেবেন না।’
অনুষ্ঠানে জানানো হয়, মালয়েশিয়ায় সম্পূর্ণ বিনা খরচে যাচ্ছেন আরও ৫০ কর্মী। মালয়েশিয়ার নেশনগেট সলিউশন কোম্পানিতে ‘জিরো কষ্ট মাইগ্রেশন’ প্রোগ্রামের আওতায় যাচ্ছেন এই কর্মীরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
১৪ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
১৯ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
১ ঘণ্টা আগে