গত মৌসুমে কোচ ছাঁটাইয়ে রেকর্ড গড়েছিল প্রিমিয়ার লিগ। ২০২২-২৩ মৌসুমে মোট ১৪ জন কোচ হয় চাকরি ছেড়েছিলেন, নয় বরখাস্ত হয়েছেন, যা ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে সর্বোচ্চ। এবারও কি সেই পথে হাঁটছে প্রিমিয়ার লিগ?
এ নিয়ে এই মৌসুমে চার কোচের চাকরি গেল বা তাঁরা চাকরি ছাড়তে বাধ্য হলেন। উলভস থেকে হুলেন লোপেতেগি, শেফিল্ড ইউনাইটেড থেকে পল হেকিংবটম ও নটিংহাম ফরেস্ট থেকে স্টিভ কুপার—এবার তাঁদের সঙ্গে যোগ হলো ক্রিস্টাল প্যালেসের কোচ রয় হজসনের নাম।
সপ্তাহখানেক আগে হজসনের বরখাস্ত হওয়ার কথাবার্তা চলছিল। কয়েক দিন আগে সংবাদ সম্মেলন করে চাকরি ছাড়ার কথা জানানোর কথা ৭৬ বছর বয়সী ইংলিশ কোচের। হঠাৎই অসুস্থ হয়ে পড়ায় সেটি আর হয়নি। তবে গত রাতে চাকরি ছেড়েছেন হজসন।
চাকরি অবশ্য ছাড়তে বাধ্য করা হয়েছে। এই মৌসুমে ২৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ১৫তম স্থানে ক্রিস্টাল প্যালেস। অবনমন অঞ্চল থেকে তাদের ব্যবধান ৫ পয়েন্ট। শিষ্যদের এমন বাজে পারফরম্যান্সের কারণে কোপটা পড়ল হজসনের ঘাড়ে। গত বছর দ্বিতীয় মেয়াদে প্যালেসে এসেছিলেন তিনি। এর আগে এই অভিজ্ঞ কোচ সেলহার্স্ট পার্কে ছিলেন ২০১৭-২১ পর্যন্ত।
হজসনকে ছাড়াই গত রাতে গুডিসন পার্কে এভারটনের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করেছে প্যালেস। অবশ্য খুব শিগগিরই জার্মান ক্লাব এনট্রাখট ফাঙ্কফুর্টের সাবেক কোচ অলিভার গ্লাসনারের অধীনে খেলবে তারা। ৪৯ বছর বয়সী অস্ট্রিয়ানের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে প্যালেস।
গত রাতে সিরি আ চ্যাম্পিয়ন নাপোলি বরখাস্ত করেছে কোচ ওয়াল্টার মাজ্জারিকে। মাত্র তিন মাস নেপলসে টিকতে পারলেন এই ইতালিয়ান। তাঁর পরিবর্তে নাপোলির দায়িত্ব দেওয়া হয়েছে স্লোভাকিয়ান কোচ ফ্রান্সেসকো কালজোনাকে।
গত নভেম্বরে নাপোলিতে রুদি গার্সিয়ার স্থলাভিষিক্ত হয়েছিলেন মাজ্জারি। আর দায়িত্ব হারালেন দলকে ৯ নম্বরে অবস্থানে রেখে। এ মৌসুম পর্যন্ত কালজোনার সঙ্গে চুক্তি করেছে নাপোলি। এর আগে ৫৫ বছর বয়সী এই কোচ ক্লাবটিতে মাউরিজিও সারি ও লুসিয়ানো স্পেলেত্তির সহকারী হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের আগস্টে স্লোভাকিয়ার দায়িত্ব নেন কালজোনা। দেশকে জার্মানিতে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেরও টিকিট এনে দেন তিনি।

প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
১ ঘণ্টা আগে
ব্রাজিলের ৯ নম্বর জার্সিটার ওজনই আলাদা। রোনালদো নাজারিও এই জার্সি পরেই বিশ্ব মাতিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেনও। তবে রোনালদো-পরবর্তী যুগে কেউই সেভাবে সেই জার্সির ভার সেভাবে বহন করতে পারেননি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অনেকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছেন। ইউরো ২০২৪ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দলটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করায় সেই প্রত্যাশায় একটা ধাক্কা খেয়েছে।
৩ ঘণ্টা আগে
এরপর সুইডেন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ডাচদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। অবশ্য খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের আক্রমণভাগের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে চমৎকার পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর সুইডিশ গোলরক্ষককে ক
৪ ঘণ্টা আগে