
মেডিকেল কলেজে ভর্তি-ইচ্ছুক অনেক শিক্ষার্থীর অভিভাবক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে এসএমএস দিয়ে ‘কিছু করা যায় কি না’—এমন অনুরোধ করেছেন।
আজ বৃহস্পতিবার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এসএসসি পরীক্ষার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে এ বছর মোবাইল ফোনে অনেক মেসেজ পেয়েছি। সেখানে লেখা আমার সন্তান পরীক্ষায় অংশগ্রহণ করেছে কিছু করা যাবে কি না? অনেকে রোল নম্বরও দিয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে। যেখানে মন্ত্রী পর্যায়ে মেসেজ করে বলা হচ্ছে যে এটা আমার সন্তানের রোল নম্বর, এমবিবিএস পরীক্ষা দিয়েছে—আপনি কি কিছু করতে পারবেন কি না? এটা আমাদের জন্য লজ্জাজনক বিষয়। এ রকম নৈতিক অধঃপতন যদি অভিভাবক পর্যায়ে হয়, তাহলে সন্তানকে আমরা কী শিক্ষা দেব?’
এর আগে, মূল্যায়ন পদ্ধতি নিয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে সন্তানদের দক্ষতার জায়গাটা অভিভাবকেরা যাতে বুঝতে পারেন, সে জন্য আমরা পরিবর্তন এনেছি। এখন থেকে অভিভাবকেরা সহজেই এটি বুঝতে পারবেন।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগের মূল্যায়ন জিপিএ-৫ পেলেও শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছে না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীর যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না। ফলে সেই শিক্ষার্থী কর্মক্ষম হচ্ছে না, উন্নত জীবনের জন্য প্রস্তুত হচ্ছে না।’

তিন নারীকে বিদেশযাত্রায় বাধা দেওয়ার কার্যক্রম কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে প্রাপ্তবয়স্ক নারীদের বৈধ বিদেশযাত্রায় শুধু অবিবাহিত হওয়া বা অভিভাবক ছাড়া ভ্রমণ বিবেচনায় বাধা না দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা জারি করতে কেন নির্দেশ দেওয়া...
৩ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান ও শিল্প পুলিশ-২-এর সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
৩ ঘণ্টা আগে
দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সাধারণ ছুটি ঘোষণা করায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ ছুটি কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে
তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় ও কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এর গঠনপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে