
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। হামাসের হাতে জিম্মি একদল ইসরায়েলির পরিবার এই মামলা দায়ের করেছে। গতকাল বুধবার এই মামলা দায়ের করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আইসিসির কার্যালয়ে গত বুধবার হামাসকে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। সাধারণত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) দেশসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কাজ করে এবং আইসিসি ব্যক্তি বা গোষ্ঠী নিয়ে কাজ করে।
প্রায় ১০০ পরিবার ও তাদের প্রতিনিধিরা আইনজীবী দ্য হেগে উপস্থিত হয়ে আইসিসিতে মামলা দায়ের করেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুদ্ধসংক্রান্তে জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী বডি হওয়ায় গাজার ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে এই আইসিসিতেই যেতে হবে। ইসরায়েলি পরিবারগুলোর দাবি, হামাস যে অপরাধ করেছে, যে নৃশংসতা দেখিয়েছে, তা বিনা বিচারে পার হতে দেওয়া যাবে না।
তবে ইসরায়েল আইসিসি গঠনে স্বাক্ষরিত রোম চুক্তিতে অংশ না নেওয়ায় দেশটি এই আদালতের কোনো অংশ নয়। এই আদালত ইসরায়েলের কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো রায় দিলেও তা ইসরায়েলের জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়।
হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের পরিবারের আইনি পরামর্শক দলের প্রধান ড. শেলি আবিব ইয়েইনি। তিনি বলেছেন, আইসিসিতে এই আবেদন কেবল ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করারই গুরুত্বপূর্ণ উদ্যোগ নয়, একই সঙ্গে জিম্মিদের মুক্তির বিষয়েও এটি প্রচণ্ড চাপ সৃষ্টি করবে।
ড. শেলি বলেন, ‘গণহত্যা, জিম্মি, গুম, নির্যাতন ও যৌন সহিংসতার মতো অপরাধগুলো শাস্তির বাইরে যেতে পারে না এবং উচিতও নয়। অপরাধীদের অবশ্যই তাদের নৃশংসতার জন্য দায়ী করা উচিত। আমরা জিম্মি ও তাদের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষমতার ওপর আস্থা রাখছি।’ এই আইনজীবী আরও বলেন, ‘এটি জিম্মিদের মুক্তির জন্য চাপ প্রয়োগের প্রক্রিয়ার অংশ এবং এসব জঘন্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বিশ্বজুড়ে দেশগুলোকে উৎসাহিত করবে।’
আইসিসির প্রধান কৌঁসুলি করিম কান এরই মধ্যে বলেছেন, তিনি হামাস যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত শুরু করেছেন। তবে ইসরায়েলি পরিবারগুলোর আশা, জিম্মিদের পরিবারের জমা দেওয়া অভিযোগ তাঁকে তদন্তকে এগিয়ে নিতে এবং হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আরও উৎসাহিত করবে।
উল্লেখ্য, এর আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। সেই মামলার সূত্র ধরে বেশ কয়েকটি বিষয়ে অস্থায়ী আদেশও দিয়েছে আইসিজে।

মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছিলেন খ্যাপাটে ধরনের মানুষ। তাঁর সহকর্মীরা একসময় বলা শুরু করেন, নিক্সনের মতো উন্মাদের হাতে পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ থাকা নিরাপদ নয়। কেননা তিনি কখন কী করে বসেন, বলা যায় না। নিক্সনের ভক্ত এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা...
৪০ মিনিট আগে
ভারতের প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। সাধারণত, এসব ক্ষেত্রে পেশাদার কূটনীতিকদের নিয়োগ দেওয়া হলেও এবারে ব্যাতিক্রম হয়েছে। দীনেশ ত্রিবেদীর নিয়োগের বিষয়ে মূল্যায়ন প্রকাশ করেছেন ভারতীয় জ্যেষ্ঠ সাংবাদিক পিকে বালাচন্দ্রন।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ইরানের পতাকাবাহী জাহাজ দখল করা সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় অংশ নিতে পারে তেহরান। আজ সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে পাকিস্তানের মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে পরিচিত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। তবে, ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে—
৩ ঘণ্টা আগে
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার। তবে আজ সোমবার পর্যন্ত কোনো চুক্তি পৌঁছাতে পারেনি বিবদমান পক্ষগুলো। এই অবস্থায় বিশ্লেষকেরা মনে করছেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র...
৪ ঘণ্টা আগে