
অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন রাফায়। এবার প্রায় ১০ লাখেরও বেশি মানুষের সেই আশ্রয়স্থলে ইসরায়েলি অভিযান শুরু হয়েছে। এমনকি অঞ্চলটিতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫২ জন নিহত হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাফায় হামাসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তারা এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।
এদিকে ইসরায়েলি হামলায় দক্ষিণ রাফার শাবোরা এলাকায় অন্তত ৫২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। আজ সোমবার ভোর নাগাদ ইসরায়েলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি হামলায় এ সময় ১৪ আবাসিক ভবন ও ৩টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজার সর্ব দক্ষিণের শহর রাফায় অভিযান চালালে জিম্মিদের মুক্তির আলোচনা হুমকিতে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। হামাসের এক শীর্ষ নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাফা শহরে দখলদার সেনাবাহিনীর যেকোনো হামলা বন্দিবিনিময় আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে।’ এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় চলমান অভিযান রাফা পর্যন্ত বিস্তৃত করার ঘোষণা দিয়েছেন।
অপরদিকে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এবং মানবিক সংস্থাগুলো গাজার বাস্তুচ্যুত নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গাজার অর্ধেকের বেশি মানুষই অর্থাৎ প্রায় ১৪ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে। জনাকীর্ণ রাফায় তাঁদের ঠাঁই হয়েছে তাঁবুর ভেতর বা বাইরে। সেখানে দিন দিন খাবার, পানি ও চিকিৎসাসংকট প্রকট আকার ধারণ করছে।

তৃণমূল কংগ্রেসের (টিএমসি) প্রায় ৪৪০ কোটি রুপি জমা থাকা তিনটি ব্যাংক অ্যাকাউন্টের ডেবিট কার্যক্রম (টাকা তোলার প্রক্রিয়া) ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। দলটির কয়েকজন বিদ্রোহী বিধায়ক এই তহবিলের উৎস নিয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়ে অভিযোগ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো...
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শনিবার সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, তিনিও শিগগিরই আলোচনায় যোগ দিতে সুইজারল্যান্ডে যাবেন...
৫ ঘণ্টা আগে
লেবাননে চলমান ইসরায়েলি হামলা ও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র-ইরানের চলমান আলোচনার অংশ হিসেবে তিনি শিগগির সুইজারল্যান্ডে যেতে...
৭ ঘণ্টা আগে
ভারতের রাজধানী দিল্লিতে সদ্যোজাত শিশু পাচারকারী এক চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশ। চক্রটি দরিদ্র দম্পতিদের কাছ থেকে মাত্র চার-পাঁচ দিন বয়সী শিশুদের সংগ্রহ করে দিল্লির সন্তানহীন দম্পতিদের কাছে চড়া দামে বিক্রি করছিল...
৯ ঘণ্টা আগে