ভালোবাসা দিবসকে কেন্দ্র করে মাছরাঙা টেলিভিশনে গতকাল থেকে শুরু হয়েছে বিশেষ রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার কিচেন’। তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিদের রান্না নিয়ে। সাত পর্বের এ অনুষ্ঠানে নিজেদের প্রিয় রেসিপি রান্না করে দেখানোর পাশাপাশি সংসারজীবনের খুঁটিনাটি নানা বিষয় দর্শকদের সঙ্গে শেয়ার করবেন তাঁরা।
নাদিয়া বলেন, ‘আমাদের ভালোবাসার কিচেন শুধু রান্নার অনুষ্ঠান নয়। এখানে দুজনের গল্প, খুনসুটি, শেয়ারিং ও কেয়ারিং বিষয়গুলো উঠে আসবে। এই প্রথম আমি আর নাঈম একসঙ্গে কোনো অনুষ্ঠান নিয়ে আসছি দর্শকের সামনে। আশা করছি উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’
প্রথম পর্বে উপস্থিত ছিলেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন সাজ্জাদ। আজ ভালোবাসার কিচেনে অংশ নেবেন নির্মাতা আশফাক নিপুন ও তাঁর স্ত্রী সংগীতশিল্পী এলিটা করিম। আগামীকাল দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূর ও তাঁর স্বামী নেহালকে। অভিনয়শিল্পী দম্পতি মীর সাব্বির ও ফারজানা চুমকিকে দেখা যাবে ১৪ ফেব্রুয়ারি। এর পরদিন ১৫ ফেব্রুয়ারি সংগীতশিল্পী পিন্টু ঘোষ ও তাঁর স্ত্রী সুকন্যা মজুমদার, ১৬ ফেব্রুয়ারি অভিনেতা শ্যামল মাওলা ও তাঁর স্ত্রী মাহা এবং শেষ দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি থাকবেন অভিনেতা শাশ্বত দত্ত ও তাঁর স্ত্রী সুপ্রিয়া।
জেড আই ফয়সালের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫