
বিবাহিত জীবনের প্রথম ভ্যালেন্টাইনস ডে। কিন্তু কর্মব্যস্ততার জন্য দিনটি বেমালুম ভুলে গেছেন। বিবাহিত জীবনের প্রথম ভালোবাসা দিবস কি এড়িয়ে যাওয়া যায়! তারপর কী করবেন কী করবেন, ভাবতে ভাবতে রক্তচাপ বেড়ে গেল! এমন হয়নি তেমন মানুষ বিশেষ করে পুরুষ খুঁজে পাওয়া একটু কঠিন বৈকি।
ভুলে গেলেই সব শেষ, তা তো নয়। কঠিনেরে করুন আপন। ভালোবাসা বলে কথা। চমকে দেওয়া তো আর ভোলা যাবে না। তাই দেখে নিন, কী কী করতে পারেন দিনগুলো বিশেষ করে তুলতে।
ডিনার ডেটের আয়োজন করুন
দুজনের প্রিয় কোনো রেস্তোরাঁয় ডেকে নিন প্রিয় মানুষটিকে। একসঙ্গে সন্ধ্য়া কাটান। পছন্দের খাবার অর্ডার করুন। সে সময়টুকু হাতের মোবাইল ফোনটা দূরে রাখুন। ডিনারে যাওয়ার আগে প্রিয় মানুষের জন্য ফুল নিতে ভুলবেন না।
সপ্তাহান্তে ভ্রমণ পরিকল্পনা করুন
সপ্তাহান্তে দুই দিনের ছোট্ট ট্রিপ দেওয়ার আয়োজন করতে পারেন। কোনো রিসোর্ট বা শহর থেকে দূরে কোনো জায়গায় দুজনে মিলে বেড়িয়ে আসুন। একান্তে সময় কাটান। সে সময়টায় কোনো বন্ধু বা পরিবারের কাউকে সঙ্গে না নেওয়াই ভালো। নিজেদের বোঝাপড়ার জন্য একান্ত সময় খুব জরুরি।
যা উপহার দিতে পারেন
শোপিস: উপহার যদি হয় ঘরের সৌন্দর্যের বাহক এবং সেই সঙ্গে অনেক দিন সংরক্ষণ করে রাখার মতো, তাহলে মন্দ কি। জীবনসঙ্গীকে এমন কিছু উপহার দিন, যা আপনার অনুপস্থিতিতে সময়-অসময় নিজের উপস্থিতি জানান দেবে। শেষ মুহূর্তে এমন উপহার নিয়ে ঘরে ফিরে দিতে পারেন সারপ্রাইজ।
ঘড়ি বা অলংকার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলংকার সব সময় জনপ্রিয়। আর সেটি যদি হয় ভ্যালেন্টাইনস ডে উপহার, তাহলে এর থেকে রোমান্টিক আর কী হতে পারে?
শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ বা শখ সম্পর্কে জানে না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এমন কোনো পছন্দের বা শখের জিনিস আছে, যা এখন পর্যন্ত আপনার প্রিয় মানুষটির কাছে নেই? তাহলে আর দেরি কেন। শেষ মুহূর্তে শখের জিনিস নিয়ে বাসায় যেতে পারেন।
বই: আপনার সঙ্গী যদি হয় বইপ্রেমী, তাহলে তো কথাই নেই। চলছে অমর একুশে বইমেলা। একটু আগে অফিস শেষ করলেই সন্ধ্যায় জীবনসঙ্গীর সঙ্গে মেলায় যেতে পারেন এবং তাঁকে উপহার দিতে পারেন তাঁর প্রিয় লেখকের বই।
লাল গোলাপ: যুগ যুগ ধরে ভালোবাসা প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো লাল গোলাপ। কর্মব্যস্ত জীবনে আর কিছু সম্ভব হোক না হোক, একটি লাল গোলাপ না হলে সেই ভালোবাসা হয়তো পূর্ণতা লাভ করে না।

উৎসবের দিনগুলোয় সবার ঘরে অতিথি সমাগম হয়। তাই উৎসব শুরুর আগে বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে তুলতে পছন্দ করেন অনেকে। এতে পরে সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য। ব্যস্ত শিডিউলের মাঝে এক দিনে পুরো ঘরের কাজ করতে গেলে ঘাম ছুটে যাওয়াটাই স্বাভাবিক।
১ ঘণ্টা আগেআর কদিন পরই বেজে উঠবে ঢাক। দেবী আসছেন। দুর্গাপূজার এই উৎসবে ছেলেদের পোশাকের তালিকায় সবার ওপরে থাকে পাঞ্জাবি। এই পোশাক ছাড়া যেন পূজার সাজ অসম্পূর্ণই রয়ে যায়। পূজার প্রতিটি দিন নিজেকে সাজিয়ে তুলতে এবং আরামে থাকতে কেমন পাঞ্জাবি বেছে নেবেন, তা নিয়েই এখন যত ভাবনাচিন্তা। পাঞ্জাবি কেনার আগে তাই জেনে নিন কি
৩ ঘণ্টা আগে
কফি ঘুমের সমস্যা তৈরি করে, এই তথ্য সবাই জানে। কিন্তু কোন সময় কফি পানে ঘুমের সমস্যা দেখা দিতে পারে? কফির মূল উপাদান ক্যাফেইন। এই ক্যাফেইন কীভাবে আমাদের ঘুম কেড়ে নেয়, এ নিয়ে হয়েছে বিস্তর গবেষণা। স্লিপ ফাউন্ডেশন প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছে, বিকেলে নিয়মিত ক্যাফেইন গ্রহণ...
৫ ঘণ্টা আগে
আজ মেষ রাশির মানুষদের গ্রহরাজ মঙ্গলের সরাসরি তাপে মাথা গরম থাকার শতভাগ সম্ভাবনা। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনে হতে পারে আপনিই পৃথিবীর শেষ যোদ্ধা, আর বাকি সবাই আপনার শত্রু। অফিসে বসের সামনাসামনি হলে হঠাৎ কোনো মহৎ বিপ্লব ঘটানোর চেষ্টা করবেন না...
৭ ঘণ্টা আগে