
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা বেশ ভালোই যাচ্ছে গ্লেন ম্যাক্সওয়েলের। ওয়ানডে, টি-টোয়েন্টি—সংস্করণ যেমনই হোক, সেঞ্চুরি করা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছেন ম্যাক্সওয়েল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে রোহিত শর্মার পাশে বসলেন ম্যাক্সওয়েল।
অ্যাডিলেড ওভালে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া। ঝোড়ো ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ২ উইকেটে ৫৭ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ম্যাক্সওয়েল। নিজের প্রথম বাউন্ডারিটাই ম্যাক্সওয়েল মেরেছেন ছক্কা। অষ্টম ওভারের শেষ বলে আকিল হোসেনকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন ম্যাক্সওয়েল। এরপর নবম ওভারের চতুর্থ বলে রান আউট থেকে বেঁচে যান ম্যাক্সওয়েল। বেঁচে যাওয়ার পরের বলেই কাভার-পয়েন্ট এলাকা দিয়ে ছক্কা মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের যে বোলারকেই ম্যাক্সওয়েল পেয়েছেন, অস্ট্রেলিয়ার অলরাউন্ডার তান্ডব চালিয়েছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের পঞ্চম সেঞ্চুরি ম্যাক্সওয়েল তুলে নিয়েছেন ৫০ বলে। ১৯ তম ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ডকে কাভার দিয়ে চার মেরে রোহিতের পাশে বসেন ম্যাক্সওয়েল। রোহিত ও ম্যাক্সওয়েল—দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি করে সেঞ্চুরি করে যৌথভাবে সবার ওপরে তাঁরা।
সেঞ্চুরির রেকর্ড গড়ে অবশ্য ম্যাক্সওয়েল থেমে থাকেননি। শেষ ওভার বোলিংয়ে আসা আন্দ্রে রাসেলের ওভারে দুই চার ও এক ছক্কা মেরেছেন ম্যাক্সওয়েল। ৫৫ বলে ১২ চার ও ৮ ছক্কায় ১২০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করেছে অস্ট্রেলিয়া। এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অজিদের এটা সর্বোচ্চ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরি করা শীর্ষ পাঁচ ব্যাটার:
৫-গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৫-রোহিত শর্মা (ভারত)
৪–সূর্যকুমার যাদব (ভারত)
৩-বাবর আজম (পাকিস্তান)
৩-সাবাউন দাভিজি (চেক প্রজাতন্ত্র)
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পাঁচ স্কোর:
২৬৩ /৩; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: পাল্লেকেলে; ২০১৬
২৪৮ /৬; প্রতিপক্ষ: ইংল্যান্ড; ভেন্যু: সাউদাম্পটন; ২০১৩
২৪৫ /৫; প্রতিপক্ষ: নিউজিল্যান্ড; ভেন্যু: অকল্যান্ড; ২০১৮
২৪১ /৪; প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ; ভেন্যু: অ্যাডিলেড; ২০২৪
২৩৩ /২; প্রতিপক্ষ: শ্রীলঙ্কা; ভেন্যু: অ্যাডিলেড; ২০১৯

কখনো দক্ষিণ আফ্রিকা, কখনো অস্ট্রেলিয়া—ডারবানে প্রথম টেস্টের গতিপথ পাল্টাচ্ছে এভাবেই। দ্বিতীয়ার্ধের একটা পর্যায় অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে অজিরা সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে।
১১ ঘণ্টা আগে
ডারউইনের স্মৃতি এখনো সতেজ। গত আগস্টে যে ডারউইনে যাঁর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে রূপকথার জয় পেয়েছিল বাংলাদেশ; দ্যুতি ছড়ানো সেই হাসান মাহমুদকে দেখা গেল কাল মরুতেও। আবুধাবি টেস্টের তৃতীয় দিনের দুপুরে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া এক স্পেলে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে শুধু টেস্টে হ্যাটট্রিকই কর
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে রাখা হয়নি নাহিদ রানাকে। সতর্কতাবশতই তাঁকে আবুধাবি টেস্টের দলে রাখা হয়নি। এবার তাঁকে নিয়ে দুঃসংবাদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের গতিতারকার খেলাই হচ্ছে না আফগানিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরি
১২ ঘণ্টা আগে
কাভার ড্রাইভ করার লক্ষ্যেই সামনের পা এগিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের লেগস্পিনার কায়েস আহমেদের ভেতরে ঢোকা বল শান্ত কিছু বুঝে ওঠার আগেই ভেঙে যায় স্টাম্প। যখন আউট হয়েছেন, তাঁর চোখে-মুখে দেখা গেছে হতাশা। এমনকি ডাগআউটেও বাংলাদেশ অধিনায়কের হতাশার চেহারাই ফুটে উঠেছে।
১৪ ঘণ্টা আগে