
মিয়ানমারের এক গর্ভবতী নারী ও তিন শিশুসহ কারেনি নৃগোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করেছে জান্তাবাহিনী। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু। শিশুদের সবার বয়সই ১০ বছরের নিচে। কায়াহ রাজ্যের শাদাও শহরে এ ঘটনা ঘটেছে। একই দিনে শাদাও থেকে ২৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।
মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের রোববার জান্তা বাহিনী শাদাও শহরে অভিযান শুরু করে। সে সময় বিনা কারণে তিন নারীকে হত্যা করে। তাঁদের মধ্যে একজন গর্ভবতী ছিলেন। এ ছাড়া তাঁদের সঙ্গে থাকা তিন শিশুকেও হত্যা করে জান্তা বাহিনী।
কায়াহের বিদ্রোহী গোষ্ঠী কারেনি আর্মি জানিয়েছে, শাদাও শহরে প্রবেশ করে জান্তা বাহিনী গণহারে ধরপাকড় চালিয়ে ২৪৯ জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্য থেকে পুরুষেরা পালিয়ে গেলেও ওই গর্ভবতী নারী ও অপর দুই প্রতিবন্ধী নারী এবং ৩, ৫ ও ৭ বছর বয়সী তিন শিশু পালাতে ব্যর্থ হয়। পরে জান্তা বাহিনী নির্যাতন চালিয়ে এই ছয়জনকে হত্যা করে।
পরে কারেনি আর্মি ও কারেনি ন্যাশনালিটিজ ডিফেন্স ফোর্সের সদস্যরা যৌথ অভিযানের সময় শাদাও শহর থেকে এই ছয়জনের মরদেহ উদ্ধার করে। নিহত তিন নারীর পরিচয়ও প্রকাশ করেছে তারা। নিহত নারীরা হলেন—সোয়ে মেল, লাও মেল এবং মে মোহ। তাঁদের সবার বয়সই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
কারেনি আর্মি জানিয়েছে, নিহত শিশুদের একজন সোয়ে মেলের নাতি এবং একজন লাও মেলের কন্যা। অপর শিশুর পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে গোষ্ঠীটি।
স্থানীয় সংবাদমাধ্যম কান্তারাবতী টাইমস জানিয়েছে, তৃতীয় শিশুটিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। যখন তাকে খুঁজে পাওয়া যায়, তখনো তার শ্বাস চলছিল। কিন্তু উদ্ধারকারীরা শিশুটিকে বাঁচাতে পারেননি। শিশুটির পিঠে গুলির একটি বড় ক্ষত ছিল এবং ব্যাপক রক্তক্ষরণের কারণে শিশুটি উদ্ধারের একটু পরই মারা যায়।

দিল্লিতে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠক শেষ করে আজ শুক্রবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণ আগেই বিমানবন্দরে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে...
৬ ঘণ্টা আগে
ভারতের সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিশাল প্রকল্পের নির্মাণকাজ সাম্প্রতিক সময়ে ব্যাপক গতি পেয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে...
৯ ঘণ্টা আগে
২০১১ সালের ভয়াবহ ‘তোহুকু’ ভূমিকম্পের ঠিক ১৫ মিনিট পর একটি অত্যন্ত অস্বাভাবিক টেকটোনিক বা ভূত্বকীয় আলোড়ন ঘটেছিল। এর ফলে প্রায় সমগ্র জাপান পূর্ব দিকে পাঁচ মিলিমিটার (আধা সেন্টিমিটার) সরে যায়।
৯ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ‘চুক্তি স্বাক্ষর’ অনুষ্ঠান বাতিল হওয়ার পরপরই লেবানন ফ্রন্টে বড় ধরনের কূটনৈতিক সাফল্য এসেছে। লেবাননে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার পর অবশেষে ইসরায়েল ও হিজবুল্লাহ একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে...
১০ ঘণ্টা আগে