
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার প্রথম দিনে ৮১০টি ফরম বিক্রি হয়েছে। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
বিকেলে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম দিনের মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।
তিনি বলেন, প্রথম দিনে সরাসরি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮১০ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগে ৬২টি, সিলেট বিভাগে ২৬টি, চট্টগ্রাম বিভাগে ১৪৯টি, রংপুর বিভাগে ৭৫টি, রাজশাহী বিভাগে ৯০টি, খুলনা বিভাগে ৭৭টি ও বরিশাল বিভাগে ৫৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। যা থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত চলবে।
আরও পড়ুন:

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
৯ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১ ঘণ্টা আগে
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি
৩ ঘণ্টা আগে
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছাড় না পেয়ে একক নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিক প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনা হচ্ছে।
১৭ ঘণ্টা আগে