
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী সোহানা সাবা। আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন তিনি।
সোহানা সাবা জানান, তাঁর বাবা মুক্তিযোদ্ধা। তিনি শুধু আওয়ামী লীগপন্থীই ছিলেন না, বরং অনেক বড় দেশপ্রেমিকও ছিলেন।
সোহানা সাবা বলেন, আমরা খুবই ভাগ্যবান যে টানা ১৫ বছর ধরে আওয়ামী লীগ আমাদের সঙ্গে আছে। সে জন্য আমি অবশ্যই চাই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে।
এর আগে রাজনৈতিক কোনো কার্যক্রমে সরাসরি যুক্ত ছিলেন কি না—এমন প্রশ্নের উত্তরে সোহানা সাবা বলেন, ‘কার্যত আমি সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। কিন্তু কখনো আমি এভাবে ভাবিনি যে, সরাসরি রাজনীতিতে অংশ নেব। আমার বাবা রাজনীতি করতেন, কিন্তু আমি কখনো ভাবিনি যে আমিও রাজনীতি করব।’
প্রসঙ্গত, সোহানা সাবা তাঁর ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয়শিল্পী হিসেবে সবার কাছে পরিচিত।
এদিকে, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনেছেন। তিনি টাঙ্গাইল থেকে সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম কেনেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে শামসুন নাহার গণমাধ্যমকে বলেন, নির্বাচিত হলে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। স্মার্ট বাংলাদেশ তো এমনিই হবে না, অনেক কাজ আছে। সামাজিক ও নানামুখী উন্নয়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যত কাজ করা যায় সবটাই করব। এলাকায় গিয়ে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। মানুষের কী অসুবিধা আছে, কীভাবে বসবাস করছে, সবই দেখতে হবে।

চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
৪০ মিনিট আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
২ ঘণ্টা আগে
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি
৪ ঘণ্টা আগে