
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রয়েছে মেট্রোরেল। তবে কিছুক্ষণের মধ্যে চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আশা করি কয়েক মিনিটের মধ্যেই চালু হবে। যে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে।’
আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনগুলো বন্ধ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন।
এর আগে এ বিষয়ে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক জিহাদুল কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
ফেসবুকে আহসান হাবিব নোবেল নামের একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন, ‘পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।’
আকাশ খান নামের একজন লিখেছেন, ‘আজ আমি দেখলাম, মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকায়। ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।’
উত্তরা স্টেশনে বোর্ডে লেখা উঠেছে, এই যাত্রা সংক্ষিপ্ত বিলম্ব হবে।
অন্যদিকে সকালে উত্তরা স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাধে বিপত্তি। এ সময় যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা-উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে।
স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়ে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।
মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।
মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মুন্নু গেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা রোববার সারা রাত অভিযান চালিয়ে আজ ভোরে শাহজাদপুর থেকে তাঁকে গ্রেপ্তার করে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৬ মিনিট আগে
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম বলেন, গাছগুলো বিদ্যালয় থেকেই রোপণ করা হয়েছিল এবং জমিটিও বিদ্যালয়ের দখলে ছিল। যদি তৈয়ব হোসেন মামলায় জমি পেয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে জমি মেপে সীমানা নির্ধারণ করা উচিত ছিল।
২২ মিনিট আগে
তিন দিন ধরে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে পাড়েরহাট মৎস্য বন্দর এলাকায় ডুবন্ত জাহাজটির পাশে একটি ডিঙি নৌকায় তাঁর ব্যবহৃত জুতা এবং জাহাজের সিঁড়িতে মোবাইল ফোন দেখতে পান স্বজনেরা।
৩১ মিনিট আগে
প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১ ঘণ্টা আগে