Ajker Patrika

১ ডিসেম্বর থেকে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১ ডিসেম্বর থেকে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের বিরুদ্ধে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে এসব সরঞ্জাম অপসারণের জন্য মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হুটার, উচ্চ শব্দ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন ও ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় ১ ডিসেম্বরের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে অননুমোদিত এসব সরঞ্জাম অপসারণের অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিক, যানবাহনের মালিক ও চালকদের সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত