Ajker Patrika

ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৯৫৪ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৭৬৭টি গাড়ি ডাম্পিং এবং ৫১১টি গাড়ি রেকার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিকের আটটি বিভাগে অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১৩৬টি, লালবাগে ১৬৮টি, মতিঝিলে ৩৫৭টি, ওয়ারীতে ৪৩৯টি, তেজগাঁওয়ে ২৬৫টি, মিরপুরে ৫৫৫টি, উত্তরায় ৪৫০টি এবং গুলশান বিভাগে ৫৮৪টি মামলা করা হয়েছে।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি মামলা হয়েছে গুলশান বিভাগে ৫৮৪টি। এরপর মিরপুরে ৫৫৫টি এবং উত্তরায় ৪৫০টি মামলা হয়েছে। সবচেয়ে কম মামলা হয়েছে রমনা বিভাগে ১৩৬টি।

অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব মামলা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিং ও রেকারিং কার্যক্রমও পরিচালনা করে ট্রাফিক বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত