ইসরায়েলের নিকট প্রতিবেশী লেবানন সীমান্তে শিগগির অভিযান শুরু করবে ইসরায়েল। গাজা সীমান্তের কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত এ কথা জানিয়েছেন। এ ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালাবে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গতকাল সোমবার গাজা সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে আলাপকালে গ্যালান্ত বলেছেন, দেশের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে শিগগির অভিযান চালাবে। গ্যালান্ত বলেছেন, ‘তাঁরা (ইসরায়েলি সেনাবাহিনীর অন্যান্য ইউনিটের সেনারা) শিগগিরই অভিযানে নামবে...উত্তরাঞ্চলে আরও বাড়তি সেনা পাঠানো হবে।’
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, ধীরে ধীরে রিজার্ভ সেনাদেরও প্রস্তুত করে মাঠে নামানো হবে, যাতে তারা ভবিষ্যতে বিভিন্ন অপারেশনে অংশ নিতে পারে। গ্যালান্তের মতো একই ধরনের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ)।
গতকাল সোমবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘এ ছাড়া আমাদের লক্ষ্যের মধ্যে আছে দক্ষিণ লেবাননের মারকাবা, তাইবেহ ও মারুন আল-রাস অঞ্চলে অবস্থিত হিজবুল্লাহর বিভিন্ন অবকাঠামো ও পর্যবেক্ষণ পোস্ট।’
এর আগে চলতি মাসের শুরুতে ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল হেরজি হালেভি বলেছিলেন—উত্তর সীমান্তে, অর্থাৎ লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ অনেক বেশি ভয়াবহ হতে পারে। তিনি বলেছিলেন, ‘আমি জানি না উত্তর সীমান্তে যুদ্ধ কখন শুরু হবে তবে আমি বলতে পারি যে, আগামী মাসে এই যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি।’
এএফপির হিসাব অনুসারে, গত ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষে দুই শতাধিক হিজবুল্লাহ সদস্য ও বেসামরিক লেবানিজ নিহত হয়েছে। বিপরীতে ইসরায়েলের ৯ সেনা ও ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সামরিক, অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত শক্তি ব্যবহার করে বিশ্বের পরাশক্তিগুলো একা নিরাপত্তা নিশ্চিত বা বৈশ্বিক সমস্যার সমাধান করতে পারবে না। আন্তর্জাতিক সহযোগিতার কাঠামো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্ব নজিরবিহীন নানা সংকটের সম্মুখীন হচ্ছে।
৪ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে জাতিসংঘের কার্যকারিতা ফিরিয়ে আনা, নিরাপত্তা পরিষদের সংস্কার এবং বৈশ্বিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি হতে পারে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর। তবে চুক্তি না হলে ইরানকে ‘ধ্বংস’ করার হুমকিও দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে নওফার মৌলভি রয়েছেন। প্রসিকিউশন তাঁকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দাবি করেছে। মামলায় অভিযুক্ত আরও ৯ জনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। দণ্ড পরে ঘোষণা করা হবে।
৬ ঘণ্টা আগে