বার্সেলোনায় লিওনেল মেসি কাটিয়েছেন প্রায় ২০ বছর। ক্লাব ক্যারিয়ারের অসংখ্য শিরোপা জেতেন বার্সার হয়েই। সেই মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। শৈশবের ক্লাব বার্সার সঙ্গে মেসির আবার দেখা হওয়ার কিঞ্চিৎ সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে ভক্ত-সমর্থকদের সেই মেসি-বার্সা পুনর্মিলনী দেখার আশা পূরণ হচ্ছে না।
এ বছর গ্রীষ্মকালীন সফরে যাওয়ার কথা বার্সেলোনার। সেই সফরের অংশ হিসেবে ইন্টার মায়ামির সঙ্গে প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিল বার্সেলোনা। তবে স্পেনের সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মায়ামি-বার্সেলোনা প্রীতি ম্যাচ হচ্ছে না। ২০২৪ সালে বার্সা কোন সময়ে যাবে, সেই সূচি এখনো প্রকাশিত হয়নি ঠিকই। তবে যে সময়ে বার্সার খেলতে যাওয়ার কথা, সেই সময়ে মায়ামি ব্যস্ত থাকবে লিগস কাপ টুর্নামেন্টের প্রস্তুতি নিতে। যেখানে মেসি জাদুতে গত বছর লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। তাছাড়া ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলবে ২০২৪ কোপা আমেরিকা। এখানে মেসি ব্যস্ত থাকবেন আর্জেন্টিনার শিরোপা রক্ষার লড়াইয়ে। আর্জেন্টিনা ফাইনাল না খেলতে পারলেও গ্রুপ পর্বে কমপক্ষে তিনটি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের ম্যাচ তিনটি ২০, ২৫ ও ২৯ জুন। তাই আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততার ধকল কাটিয়ে মেসির বার্সার বিপক্ষে প্রীতি ম্যাচ না খেলার সম্ভাবনা বেশি। যদি বার্সা-মায়ামি প্রীতি ম্যাচ হয়ে থাকে।
২০২১ সালে বার্সা ছেড়ে মেসি পাড়ি জমিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর গত বছরই ক্লাবটির সঙ্গে সম্পর্কে ফাটল ধরা শুরু করে। সমর্থকদের দুয়োধ্বনিসহ বিভিন্ন কারণে মেসির কাছে পিএসজির পরিবেশ যেন বিষাক্ত হয়ে উঠেছিল। তখন বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিল। কোচ জাভি হার্নান্দেজ, সাবেক সতীর্থ রোনাল্ড আরাউহোসহ অনেকেই চেয়েছিলেন মেসি যেন বার্সায় ফেরেন। এ ছাড়া ২০২২-২৩ মৌসুমে বার্সা লা লিগা জেতার পর ভক্ত-সমর্থকেরা স্মরণ করেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে। আর জাভি তো মেসির সাবেক সতীর্থও। জুটি বেঁধে বার্সাকে অনেক ম্যাচ জিতিয়েছেন মেসি-জাভি।

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
৪ মিনিট আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
২৩ মিনিট আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
৩২ মিনিট আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
১ ঘণ্টা আগে