নতুন শিক্ষাক্রম অনুযায়ী নবম-দশম শ্রেণি থেকে আলাদা কোন বিভাগ থাকবে না। আগামী বছর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের ১০০টি করে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে। ২০২৩ সাল থেকে ধাপে ধাপে নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করা হলে সরকারপ্রধান তা অনুমোদন করেছেন বলে শিক্ষামন্ত্রী জানান।
দশম শ্রেণির আগে আর কোনো পাবলিক পরীক্ষা নেবে না সরকার। এই শিক্ষাক্রম শুরুর পর দশম শ্রেণিতে একটি এবং দ্বাদশ শ্রেণিতে আরেকটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। অন্য শ্রেণিতে হবে সমাপনী পরীক্ষা।
মন্ত্রী বলেন, নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। নবম শ্রেণি থেকে সবাইকে ১০টি করে বই পড়তে হবে। একাদশ শ্রেণিতে উঠে শিক্ষার্থীরা বিভাগ পছন্দের সুযোগ পাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ এবং শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল সময়ের ছবি পুনঃস্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল।
৮ ঘণ্টা আগে
মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক...
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিভিন্ন কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের নাম পরিবর্তন করে পুনরায় মোহাম্মদ আলী জিন্নাহর নামে নামকরণের দাবি জানিয়েছে নবাব সলিমুল্লাহ একাডেমি। মোহাম্মদ আলী জিন্নাহর ৭৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
১৩ ঘণ্টা আগে