নতুন জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী দশম শ্রেণির আগে আর কোনো পাবলিক পরীক্ষা নেবে না সরকার। এই শিক্ষাক্রম শুরুর পর দশম শ্রেণিতে একটি এবং দ্বাদশ শ্রেণিতে আরেকটি পাবলিক পরীক্ষা নেওয়া হবে। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণিতে কোনো পরীক্ষা হবে না। অন্যান্য শ্রেণিতে হবে সমাপনী পরীক্ষা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার এই নতুন জাতীয় শিক্ষাক্রম অনুমোদন করেছেন। এরপর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম অনুযায়ী দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা হবে। শুধু দশম শ্রেণির পাঠ্যসূচি অনুযায়ী হবে এসএসসি পরীক্ষা। আর একাদশের পরীক্ষা ও দ্বাদশের পাবলিক পরীক্ষা মিলিয়ে এইচএসসির ফল ঘোষণা করা হবে। পরিমার্জিত শিক্ষাক্রমের পাইলটিং চলবে ২০২২ সালে। আর শিক্ষাক্রম বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সাল থেকে। ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী পঞ্চম ও অষ্টমে শ্রেণি পরীক্ষা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিভিন্ন স্তরে মূল্যায়নের ভিত্তিতে যেখানে যেখানে মূল্যায়ন সনদ দেওয়া প্রয়োজন আমরা তা দেব। তৃতীয় শ্রেণি পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা নেই। এরপর থেকে সব ক্লাসেই সমাপনী পরীক্ষা হবে। দশম ও দ্বাদশে পাবলিক পরীক্ষা আছে। সমাপনী পরীক্ষায় কিছুটা মূল্যায়ন, কিছুটা ধারাবাহিক মূল্যায়ন ও কিছুটা সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) করা হবে। পঞ্চমেও হয়তো সনদ দিয়ে দেব। সনদ দেওয়ার জন্য পাবলিক পরীক্ষার দরকার নেই। প্রতিটি ক্লাসেই মূল্যায়ন হবে। কিছু আসবে সামষ্টিক মূল্যায়ন (পরীক্ষা) থেকে, কিছু আসবে ধারাবাহিক মূল্যায়ন থেকে।
এছাড়া নবম শ্রেণিতে আর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থাকছে না। নবম শ্রেণি থেকে সবাইকে ১০টি করে বই পড়তে হবে। একাদশ শ্রেণিতে উঠে শিক্ষার্থীরা বিভাগ পছন্দের সুযোগ পাবে।
দীপু মনি বলেন, ‘প্রাথমিক শেষে একটা, অষ্টম শ্রেণি শেষে আরেকটা সনদ দেওয়া হতে পারে। এসব শ্রেণিতে পাবলিক পরীক্ষা নিয়ে সনদ দিতে হবে এমন না। স্কুলের পড়া শেষ করলেই তো সনদ দেওয়ার ব্যবস্থা থাকতে পারে। একটা স্তর শেষ করার পর সনদ দেওয়া হতে পাবে। সনদের গুরুত্ব রয়েছে কিন্তু সনদের জন্যই শিক্ষা নয়। আমরা পারদর্শিতা নিশ্চিত করতে চাই। প্রতিটি স্তরে তারা যে পারদর্শিতা অর্জন করেছে সেই স্বীকৃতিও দিতে চাই। আমরা চাই শিক্ষার্থীরা মুখস্থ না বরে যেন প্রয়োগটা শেখে।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে গবেষণার সুযোগ ঘোষণা করেছে শেনজেন বিশ্ববিদ্যালয়। গবেষণার তত্ত্বাবধানে থাকবেন কলেজ অব সিভিল অ্যান্ড ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. আমিরহোসেইন কারামুজিয়ান।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থবিজ্ঞান বিভাগের ছয়জন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য ফুল-ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। তারা ২০২৬ সালের সেমিস্টারে স্নাতকোত্তর (মাস্টার্স) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন...
১৫ ঘণ্টা আগে
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) রোবোটিক্স সোসাইটি আয়োজিত ‘টেকাথন ন্যাশনালস অ্যান্ড রোভার সামিট ২০২৬ ’-এ দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়ে সাফল্য অর্জন করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীরা।
১৬ ঘণ্টা আগে
পরিকল্পিত ও টেকসই উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে ‘অর্থবহ পর্যটন’ (Meaningful Tourism) ধারণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও অংশীজনরা। আজ মঙ্গলবার ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্মেলন...
১৬ ঘণ্টা আগে