শীতে দাওয়াতে গেলে ছেলেদের পোশাক নিয়ে খুব একটা ভাবতে হয় না। তাঁরা স্যুট বা ডেনিম জ্যাকেট অনায়াসে গায়ে চড়িয়ে নিতে পারেন। কিন্তু নারীরা? সব রঙের শাড়ির সঙ্গে সব ধরনের শাল মানায় না। আবার কার্ডিগান সব সময় সব পোশাকের সঙ্গে পরা যায় না। ফলে এই মৌসুমে দাওয়াত পেলে নারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েই বৈকি! কিন্তু এমন অনেক পোশাক রয়েছে, যা ট্রেন্ডি এবং শীতকালে দাওয়াতে পরে যাওয়ার জন্য উপযোগী। আবার কায়দা করে শীতের পোশাক বাছাই করতে পারলে শাড়িই হতে পারে অনুষ্ঠানে পরার আদর্শ পোশাক।
কটি
হাল ফ্যাশনে কটি এখন বেশ জনপ্রিয়। আধুনিক কটিতে রয়েছে অনেক বৈচিত্র্য, আছে বিভিন্ন ধরনের নকশা—হাই নেক, লং কটি, শর্ট কটি, বোতাম দেওয়া বা ফিতে বাঁধা ইত্যাদি। শীতের পোশাক হিসেবে মোটা সুতির কাপড় দিয়ে সাধারণত কটি তৈরি করা হয়। এ ছাড়া হাফসিল্ক ও কোটা কাপড়ের কটিও রয়েছে। এর মধ্যে বৈচিত্র্য আনার জন্য জামদানি মোটিফের নকশা কিংবা কাতান কাপড়ের কটিও তৈরি করা হচ্ছে এখন। যেকোনো বিয়ের দাওয়াতে খুব সহজে এগুলো পরা যায়। এ ছাড়া নানান ধরনের কারুকাজ করা জর্জেট কাপড়ের পাওয়া যায়। আরও মিলছে খাদি ও ভেলভেট কাপড়ের কটি। তবে শীতে ফুলহাতা কটিই বেছে নেওয়া উচিত। শাড়ি, কামিজ ও যেকোনো ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে এটি পরা যায়। বিভিন্ন ফ্যাশন হাউসে এসব বাহারি কটির কালেকশন থাকলেও চাইলে নিজের পছন্দ অনুযায়ী কাপড় দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে।
ব্লেজার
এখন মেয়েদের জন্য বিভিন্ন ধরনের ব্লেজার পাওয়া যাচ্ছে। ওয়েস্টার্ন পোশাকের পাশাপাশি কুর্তি এমনকি শাড়ির সঙ্গেও মেয়েরা ব্লেজার ব্যবহার করছেন। এই শীতে বেছে নেওয়া যেতে পারে হলুদ, লাল, নীল, মেরুন, সবুজ ইত্যাদি উজ্জ্বল রঙের ব্লেজার। এতে সাজে বেশ ট্রেন্ডি ভাব আসবে। তবে কোন ধরনের ব্লেজার পরবেন, তা নির্ভর করবে কোন ধরনের পোশাকের সঙ্গে সেটি পরছেন তার ওপর। শাড়ির সঙ্গে বেছে নিতে পারেন প্যাচওয়ার্ক করা ব্লেজার। এ ছাড়া কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য পাথর, পুঁতি বসানো কিংবা কারুকাজ করা যেকোনো ব্লেজার বেছে নিতে পারেন।
বিয়ের অনুষ্ঠানে পরার জন্য হলুদ, লাল, নীল, মেরুন, সবুজ ইত্যাদি উজ্জ্বল রঙের পোশাক বেছে নিন। তবে কোন ধরনের শীতপোশাক পরবেন, তা নির্ভর করবে মূল পোশাক ও অনুষঙ্গের রঙের ওপর।
ওভারকোট ও সোয়েটার
শাড়ির ওপরে সোয়েটার পরলে যেন শাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। তাই শাড়ি পরলে ব্লাউজের পরিবর্তে বেছে নিতে পারেন শর্ট লেন্থের সোয়েটার। এ ছাড়া হাইনেক কিংবা ফুল হাতার নিট ফ্যাব্রিকসের ব্লাউজও ব্যবহার করতে পারেন। এখন বাজারে পাওয়া যাচ্ছে নানান রঙের ফ্যাশনেবল ওভারকোট। সেগুলো যেকোনো পোশাকের ওপর খুব সহজে পরা যায়। তা ছাড়া এখন শীতকে কেন্দ্র করে ফ্যাশন হাউসগুলো বিভিন্ন ফ্যাশনেবল ওভারকোট ও সোয়েটারের কালেকশন রাখছে।
শাল বা চাদর
শীতের জন্য যত ধরনের পোশাকই থাকুক না কেন, শাল বা চাদরের কদর কখনো কমবে না। একঘেয়ে নকশার শাল থেকে বের হয়ে এখন করা হচ্ছে বাহারি নকশার শাল, যেমন প্যাচওয়ার্ক করা শাল, কাতান কাপড়ের, নকশিকাঁথা ইত্যাদি। এ ছাড়া পাওয়া যাচ্ছে ভেলভেট কাপড়ের শাল, যা যেকোনো অনুষ্ঠানে পরা যায়। শাড়ির পাশাপাশি যেকোনো পশ্চিমি পোশাকের সঙ্গেও শাল বা চাদর পরা যায়। পার্টির জন্য বেছে নিতে পারেন পাথরের কাজ করা বিভিন্ন শাল। সঙ্গে বেছে নিতে পারেন পোশাকের বিপরীত রঙের শালও। পোশাক যদি কিছুটা সাদামাটা হয়, তাহলে উজ্জ্বল রঙের পাথরের কাজ করা বিভিন্ন শাল বেছে নিতে পারেন।

‘বিউটি উইথ ব্রেইন’ বলতে যা বোঝায়, স্কারলেট জোহানসন আসলে তাই। শুধু ‘অ্যাভেঞ্জার’ সিরিজের তুখোড় অভিনেত্রী হিসেবে তাঁকে দেখলে ভুল হবে। বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম ‘সর্বোচ্চ আয়কারী’ তারকা হিসেবেও পরিচিত তিনি। মূলত তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, প্রযোজক ও পরিচালক। চলচ্চিত্রের পর্দায় অবশ্য...
৯ ঘণ্টা আগে
বিদেশি রান্নায় মিষ্টি ও টক স্বাদের মেলবন্ধন নতুন কিছু নয়। তবে ডালিমের টক-মিষ্টি স্বাদ আর আখরোটের ঘ্রাণে চিকেন রান্নার এমন আয়োজন বেশ ব্যতিক্রম। ইরানের ঐতিহ্যবাহী খাবার ফেসেনজান ঠিক এমনই একটি পদ। মুরগির মাংস ৫০০ গ্রাম, আখরোট দেড় কাপ, পেঁয়াজ ১টি, তেল ১ টেবিল চামচ, হলুদ ১ চা-চামচ, দারুচিনি ১ টুকরা...
১২ ঘণ্টা আগে
ঘর হলো আমাদের শান্তির আশ্রয়। যেখানে সব ক্লান্তি ভুলে স্বস্তি খুঁজি। তবে লালন করা কিছু ভুল সজ্জার কারণে অনেক সময় সেই শান্তির জায়গা অশান্ত বা বিষাদময় হয়ে উঠতে পারে। আবহাওয়ার পরিবর্তন বা ঋতুবদলের এই সময়ে তাই বেডরুমের চেনা রূপ বদলে ফেলার উপযুক্ত সুযোগ। শরতের শুরুতে তাই নতুন করে সাজিয়ে তুলুন অন্দরমহল...
১৪ ঘণ্টা আগে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকে ইদানীং একটি ট্রেন্ড বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। একে বলা হচ্ছে ওর্থ দ্য মানি ট্রেন্ড। এতে ক্রিয়েটররা নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এমন ৫টি জিনিস বা সেবার তালিকা শেয়ার করছেন, যা তাঁদের মতে ‘পয়সা উশুল’ বা ওর্থ দ্য মানি। বিলাসবহুল স্কিন কেয়ার, ডিজাইনার হ্যান্ডব্যাগ থেকে...
১৬ ঘণ্টা আগে