
রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি আটজনের অবস্থাই গুরুতর। সবারই শ্বাসনালি পুড়ে গেছে। কেউই শঙ্কামুক্ত নন। ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকালের দিকে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ‘গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আট রোগী ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। দুজনের শরীর আংশিক দগ্ধ হয়েছে। এ ছাড়া সবারই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।’
ডা. সামন্ত লাল সেন আরও বলেন, ‘আমাদের এখানে ভর্তি আছে আটজন। একজনের সর্বোচ্চ ৮ শতাংশ দগ্ধ হয়েছে। অনেকের কোনো বার্নই হয়নি। সবচেয়ে বিপজ্জনক হলো, তাদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। আমরা দেখতে পেয়েছি, তাদের অনেকের ভেতরে অসুবিধা আছে। সারিয়ে তুলতে সময় লাগবে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী এই চিকিৎসক বলেন, ‘কোনো রোগী এখনো ঝুঁকিমুক্ত নয়। যতক্ষণ পর্যন্ত তারা বাসায় না যাবে, তাদের আমরা শঙ্কামুক্ত বলতে পারি না। আরেকটা কথা বলতে পারি, যখনই তারা ভালো হয়ে যাবে, তাদের যে মেন্টাল ট্রমা—আমি দেখলাম একটা বাচ্চা ভয় পাচ্ছে; চিৎকার শুনে ভয় পায়, রোগীরা ভীষণ আতঙ্কিত—এই আতঙ্ক, তা কবে কাটবে সেটা বলা যায় না।’
তিনি আরও বলেন, ‘এটার দীর্ঘমেয়াদি চিকিৎসা দরকার। চিকিৎসকগণ বোর্ড বসিয়ে চিকিৎসা দিচ্ছেন। রেসপিরেটরি মেডিসিনের চিকিৎসকেরাও রোগীদের দেখছেন। প্রধানমন্ত্রী সব সময় রোগীদের খোঁজ খবর রাখছেন।’
এর আগে গতকাল শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি রাজধানীর গোপীবাগ এলাকায় এলে ট্রেনটিতে আগুন দেখা যায়। ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার কমলাপুরে রেলস্টেশনের দিকে আসছিল।

বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা এলাকায় দুধকুমার নদের ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পৃথক ‘চর বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের দাবি জানান বক্তারা।
১৬ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে খড় শুকানোকে কেন্দ্র করে বিরোধের জেরে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, নগদ অর্থ ও মালামালসহ অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আধুনিক গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন, সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ফুলদী নদীতে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি নদীর ওপর দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন।
১ ঘণ্টা আগে