
হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরিকে হত্যা করেছে ইসরায়েল। এমনটাই দাবি করেছিল দেশটি। পরে হামাসও আরৌরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় আরৌরি নিহত হন। আল-আরৌরির হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাস জানিয়েছে, সালেহ আল-আরৌরি ছাড়াও আরও দুই হামাস নেতা নিহত হয়েছেন। তাঁরা দুজনই হামাসের সশস্ত্র শাখা ইজ্জুদ্দিন আল-ক্বাসাম ব্রিগেডের কমান্ডার। তবে নিহত ওই দুই কমান্ডারের নাম প্রকাশ করেনি হামাস। এ ছাড়া ওই হামলায় সব মিলিয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
হামলার পরপরই লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছিল, লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের মেকারফেহে অবস্থিত হামাসের কার্যালয়ে হামলার ফলে নিহত হন সালেহ আল-আরৌরি। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর আল-আরৌরিই হামাসের শীর্ষ নেতা, যিনি ইসরায়েলি হামলায় নিহত হলেন।
এদিকে আল-আরৌরি হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে বলেছে, তাদের সেনাদের আঙুল বন্দুকের ঘোড়ায় চেপে বসেছে। তারা যেকোনো সময় ইসরায়েলিদের লক্ষ্য করে প্রতিশোধ নেওয়ার জন্য মাঠে নামবে।
টেলিগ্রাম চ্যানেলে হিজবুল্লাহ বলেছে, ‘তথাকথিত ড্রোন হামলার মাধ্যমে আল-আরৌরি, হামাসের অন্য দুই শীর্ষ নেতাসহ ছয়জনকে হত্যা লেবাননের ওপর একটি গুরুতর হামলা।’ গোষ্ঠীটি আরও বলেছে, ‘দখলদার ও প্রতিরোধ অক্ষের মধ্যে (হামাস ও হিজবুল্লাহ) যুদ্ধ চলাকালীন এটি (ড্রোন হামলায় আল-আরৌরির নিহত হওয়া) একটি বিপজ্জনক বিকাশ। এটিকে কোনোভাবেই বিনা প্রতিক্রিয়ায় শাস্তি ছাড়া বয়ে যেতে দেওয়া যাবে না।’

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা জোসেফ ম্যাকগ্রেইল-বেটআপ এখন বিশ্বের সবচেয়ে জোরে চিৎকার করতে সক্ষম ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পেশায় তিনি একজন এয়ার কন্ডিশনার পরিষ্কারকর্মী হলেও স্থানীয়ভাবে ‘টাউন ক্রায়ার’ বা সরকারি ঘোষক হিসেবেও পরিচিত।
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে সুইজারল্যান্ডের জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ পুরো পাকিস্তানি প্রতিনিধিদলকে হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সম্প্রতি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অনুসন্ধানী...
১০ ঘণ্টা আগে
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একজন পরিচিত মানবাধিকারকর্মী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মাহরাং বালোচকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি সন্ত্রাসবিরোধী আদালত। একই মামলায় বালোচ ইয়াকজেহতি কমিটি (বিওয়াইসি)-এর আরেক নেতা সিবঘাতুল্লাহকেও একই সাজা দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটিতে দেওয়া এক সাক্ষ্যে তিন নারীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি দাবি করেছেন, কুখ্যাত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন এসব সম্পর্কের তথ্য ব্যবহার করে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারেন বল
১১ ঘণ্টা আগে