চোটের কারণে গত এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলা হয়নি ওয়ানিন্দু হাসারাঙ্গার। গত আগস্টে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার সময় চোটে পড়েন তিনি। বড় টুর্নামেন্ট খেলা না হলেও লম্বা সময় পর শ্রীলঙ্কার অধিনায়ক হয়েই দলে ফিরছেন এই স্পিন অলরাউন্ডার। আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য হাসারাঙ্গাকে টি-টোয়েন্টি নেতৃত্বের দেওয়া হয়েছে।
আর লঙ্কানদের ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার কুশল মেন্ডিসকে। দুজনের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন চারিথ আসালাঙ্কা। এক বিবৃতিতে আজ এমনটাই জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বিশ্বকাপের পর বেশ পরিবর্তন এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে। বোর্ডের দায়িত্ব উঠেছে সনাথ জয়াসুরিয়া ও উপুল থারাঙ্গাদের হাতে। রাষ্ট্রীয় হস্তক্ষেপের কারণে গত বিশ্বকাপের পর আইসিসির নিষেধাজ্ঞা নেমে এসেছিল শ্রীলঙ্কার ওপর। পরে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে বাধা নেই তাদের।
এবার জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে লঙ্কানরা। টি-টোয়েন্টিতে রাখা হয়েছে ২২ ক্রিকেটার। ওয়ানডেতে আছেন ২১ জন। ঘরের মাটিতে আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সব ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
৬ জানুয়ারি শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ৮ ও ১১ জানুয়ারি। ১৪,১৬ ও ১৮ জানুয়ারি হবে টি-টোয়েন্টির তিন ম্যাচ।

ইতিহাসের পুনরাবৃত্তি নাকি বাংলাদেশের প্রতিশোধ—এর উত্তর জানতে আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ২০২৩ সালে প্রথমবার আয়োজিত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। হংকংয়ের মংকং ক্রিকেট গ্রাউন্ডের সেই হারের বদলা নেওয়ার সুযোগ আজ বাংলাদেশের সামনে। ব্যাংককের
৫ মিনিট আগে
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের মা মমতাজ বেগম। আজ সকালে খুলনায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশে এসে পরিবেশের সঙ্গে তখনো ঠিকঠাকভাবে মানিয়ে নিতে পারেননি। এর মধ্যেই সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকীকে উড়াল দিতে হলো আরেক দেশে। এশিয়ান কাপ খেলতে আজ দ্বিতীয় দিনের মতো অস্ট্রেলিয়ায় অনুশীলন করেছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগে
পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’তে অভিষেক শর্মা এবং ভারতীয় দল নিয়ে মন্তব্য করে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন মোহাম্মদ আমির। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে তুলোধুনো করছেন ভারতের ভক্তরা। এরপরও ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেই যাচ্ছেন আমির।
১ ঘণ্টা আগে