
নিজের ঝুলিতে ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রয়েছে যুক্তরাষ্ট্রের আইডাহোর বাসিন্দা ডেভিড রাশের। অভিনব সব রেকর্ড গড়তে ওস্তাদ তিনি। এবার কম সময়ে সবচেয়ে বেশি বেলুন ফাটানোর রেকর্ড গড়েছেন রাশ।
একটি আলপিন ব্যবহার করে মাত্র ১১ দশমিক ৮৩ সেকেন্ডে ২০০টি বেলুন ফাটান ডেভিড রাশ। মজার ঘটনা রেকর্ডটি আগে তাঁরই ছিল। তখন ১৪.৭৭ সেকেন্ডে বেলুনগুলিকে দেয়ালে একটি সারিতে সাজিয়ে এবং দৌড়ানোর সময় পেরেক দিয়ে ফাটিয়ে রেকর্ডটি গড়েছিলেন। তবে ১২.১ সেকেন্ডে জাপানের রেন নাগাসি ২০০টি বেলুন এভাবে ফাটিয়ে রাশের রেকর্ডটি ভেঙে দিয়েছিলেন। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউপিআইয়ের এক প্রতিবেদন থেকে।
এবার প্রথম দৌড়ে রাশ সবগুলি বেলুন ফাটাতে পারেননি। চূড়ান্ত দৌড়ে আগে মিস করা তিনটি বেলুন ফাটাতে গিয়ে কিছুটা সময় ব্যয় হয়েছিল। তবে তারপরও ১১.৮৩ সেকেন্ড সময়ে বেলুন গুলি ফাটিয়ে রেকর্ডটি পুনরুদ্ধার করতে সক্ষম হন।

মাটির স্বাস্থ্য কতটা ভালো, তা বোঝার জন্য অদ্ভুত এক পদ্ধতি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা। দেশটির বিভিন্ন বাগান, তৃণভূমি, কৃষিজমি ও লনে দুই হাজারের বেশি জোড়া তুলার অন্তর্বাস পুঁতে রাখা হয়েছিল। দুই মাস পর সেগুলো তুলে পরীক্ষা করে মাটির জীববৈচিত্র্য ও জৈবিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেওয়া হয়।
৮ দিন আগে
বিশ্বের যেকোনো দেশের তুলনায় সরকারি ছুটির সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। নতুন এক বিশ্লেষণে এমন তথ্য জানিয়েছে জরিপ–গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার। এই তালিকায় বাংলাদেশের আগে রয়েছে শুধু মিয়ানমার। তৃতীয় অবস্থানে আছে দক্ষিণ এশিয়ারই আরেক দেশ শ্রীলঙ্কা।
৯ দিন আগে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক শিকার ও অশ্বারোহী প্রদর্শনী—আদিহেক্সে (Adihex) একটি সাদা গিরফ্যালকন (Gyrfalcon) বিক্রি হয়েছে ১৫ লাখ দিরহামে। বাংলাদেশি মুদ্রায় বিরল এই বাজপাখিটির মূল্য ৫ কোটি টাকারও বেশি।
৯ দিন আগে
ভারতের কেরালা রাজ্যের কোট্টায়ামে ব্যস্ত সড়কের মাঝখানে গাড়ি থামিয়ে চালকের ঘুমিয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ঘটনায় বেশ কিছু সময় ধরে যান চলাচল ব্যাহত হয়ে সড়কে যানজট তৈরি হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১৫ দিন আগে